ChB_2021
সাতক্ষীরার মি. আলম ১০ কোটি টাকা নিয়ে বাঁশ ও কাঠের শৌখিন পণ্যের ব্যবসায় শুরু করলেন যেখানে ৯০ জন শ্রমিক কর্মরত। ব্যবসায়ের সাফল্য দেখে জার্মান প্রবাসী বড় ভাই তার ব্যবসায়ে ৮ কোটি টাকা বিনিয়োগ করেন এবং আরও ৪০ জন শ্রমিক নিয়োগ দিয়ে ব্যবসায়টি সম্প্রসারণ করেন। ফলে বার্ষিক ৯,০০০ পিস পণ্য উৎপাদন করতে সক্ষম হন। গুণগতমানের কারণে দেশে-বিদেশে তার পণ্যের চাহিদা বাড়ে।ক. কাম্য উৎপাদন মাত্রা কী?খ. "উৎপাদন মাত্রা ব্যবসায় সম্প্রসারণে সহায়তা করে"- ব্যাখ্যা করো।গ. উৎপাদন মাত্রার ভিত্তিতে মি. আলমের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।ঘ. মি. আলমের ব্যবসায় কাঠামো পরিবর্তনের ফলে যে ব্যবসায় পরিণত হবে, উৎপাদন মাত্রার ধরন অনুযায়ী আলোচনা করো।
Loading answers...