CB_2022
ExamExamExam Logo
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ একমালিকানা ব্যবসায়All Topics

জনাব আসাদ ৫ বছর বিদেশে থেকে দেশে ফিরে এসে গঞ্জে একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসায় শুরু করেন। ব্যবসায়ে ব্যাপক ক্রেতার সাড়া পাওয়ায় তার একার পক্ষে ব্যবসায় পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। তাই তিনি তার আপন ভাইকে ব্যবসায়ে সহযোগিতার জন্য মাসিক চুক্তিতে নিয়োগ দেন। কিছু দিনের মধ্যে ব্যবসায়ে পর্যাপ্ত মুনাফা হয়। ফলে তিনি ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। এজন্য অতিরিক্ত মূলধনের প্রয়োজন। তার ভাই তাকে স্থানীয় ব্যাংকের সাথে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন।ক. সামাজিক ব্যবসায় কী?খ. ‘ব্যবসায় একটি স্বাধীন পেশা'— ব্যাখ্যা করো।গ. জনাব আসাদের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।ঘ. “জনাব আসাদের ভাইয়ের পরামর্শ ব্যবসায়ে আরও সফলতা বয়ে আনবে।”— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

Loading answers...