DiB_2022
জনাব তাহমিনা বেগম শেরপুরের নিউমার্কেটে ‘লেডিস - টেইলার্স এবং বোরকা হাউজ' নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন । তিনি মেয়েদের বিভিন্ন রকম পোশাকসহ নকশী চাদর, কুশন কভার, বালিশ কভার ইত্যাদি তৈরি ও বিক্রয় করেন। তাকে এ কাজে সহযোগিতা করার জন্য তিনি বেশ কয়েকজন নারী ও পুরুষ কর্মী নিয়োগ দিয়েছেন। সেলাই প্রকল্পে অনন্য অবদানের জন্য তিনি জাতীয় যুব পুরস্কার লাভ করেছেন। বর্তমানে তিনি সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত।ক. ট্রেড লাইসেন্স কী?খ. সামাজিক ব্যবসায় গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে বর্ণিত 'জনাব তাহমিনা বেগমকে পরিচালিত প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।ঘ. “ব্যবসায়ই জনাব তাহমিনা বেগমকে · সমাজে প্রতিষ্ঠিত করেছে”-উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
Loading answers...