DB_2018DiB_2018SB_2018JB_2018
ExamExamExam Logo
HSC - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্রঅধ্যায়-০৫ঃ আব্বাসি খিলাফতAll Topics

আশালতা রাজ্যের রাজা সুমন চৌধুরী সকলের নিকট রূপকথার রাজা বলে পরিচিত। তিনি অন্যায়কারীদের প্রতি যেমন কঠোর, তেমনি গরিব-দুঃখীদের প্রতি ছিলেন উদার ও মহানুভব। তিনি ধর্মের বিধিবিধান শতভাগ আন্তরিকতার সাথে পালন করতেন। অসহায় ও দুস্থদের তিনি অকাতরে সাহায্য-সহযোগিতা করতেন। প্রজাসাধারণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য তিনি রাত্রিকালে ছদ্মবেশে রাজধানী ও রাজধানীর বাইরে পথে-প্রান্তরে ঘুরে বেড়াতেন । দেশের বাইরেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন । বিশ্বের বিভিন্ন দেশের সাথে তিনি সহাবস্থান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন ।ক. বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা কে?খ. 'নহরে জুবাইদা' বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর । গ. উদ্দীপকে উল্লিখিত শাসকের মানবিক গুণাবলিকে আব্বাসি খলিফা হারুন অর রশিদের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে তুলনা কর ।ঘ. ‘পররাষ্ট্রনীতির ক্ষেত্রে উদ্দীপকের শাসকের চেয়ে উক্ত আব্বাসি খলিফা ছিলেন আরও বিখ্যাত।'— উক্তিটি বিশ্লেষণ কর ।

Loading answers...