DB_2023RB_2023JB_2023
প্রাচীন রুশ দেশীয় একজন রাজা প্রজাহিতৈষী ছিলেন। তার মহানুভবতায় আকৃষ্ট হয়ে দেশের অভ্যন্তরে একদল মানুষ তাকে ঈশ্বরের সাথে তুলনা করতে থাকে। এতে রাজা বিব্রতবোধ করেন। উক্ত আচরণ থেকে বিরত রাখার চেষ্টা করে ব্যর্থ হয়ে রাজা তাদের বন্দি করেন। উক্ত সম্প্রদায়ের আচরণ ও কর্মকাণ্ডে রাজ্যে বিদ্রোহ দেখা দেওয়ার সম্ভাবনা ছিল। তাদের বন্দি করার ফলে রাজা বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পায়। এর ফলে রাজ্যে, বিশৃঙ্খলা প্রশমিত হয়ে শান্তি প্রতিষ্ঠিত হয়।ক. বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা কে? খ. খলিফা আল মামুনের 'জ্ঞানমনস্ক' কর্মকাণ্ডের একটি উদাহরণ দাও। গ. উদ্দীপকের সাথে খলিফা আল মনসুরের শাসনামলের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে বর্ণিত ঘটনার আলোকে বলা যায় রুশ দেশীয় রাজার। মতো আল মনসুরও রাজনৈতিক প্রজ্ঞা দ্বারা মহাবিপর্যয় থেকে রক্ষা পেয়েছিলেন- বিশ্লেষণ করো।
Loading answers...