CB_2022
হাজার বছর ধরে' উপন্যাসে বর্ণিত টুনি চরিত্রটি একটি কিশোরীসুলভ চঞ্চলতার প্রতীক। স্বামী ও সংসার সম্পর্কে সে ছিল একেবারেই অনভিজ্ঞ। সমবয়সিদের সাথে খেলাধুলা ও হাসি-তামাশা করতেই তার বেশি ভালো লাগত। এই চপলা-চঞ্চলা টুনিকেইবিয়ে করে ঘরে আনে ষাট বছরের বুড়ো মকবুল। তাদের বয়সের বিস্তর ব্যবধান থাকায় স্বামী ও সংসারের সুখ তার কপালে জোটেনি।ক. খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম কী?খ. “বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।”— এ উক্তিটি বুঝিয়ে লেখো । গ. উদ্দীপকের টুনির সাথে 'লালসালু' উপন্যাসের যে চরিত্রের সাদৃশ্য রয়েছে তা আলোচনা করো ।ঘ. টুনিও 'লালসালু' উপন্যাসের উল্লেখিত চরিত্র সামাজিক কুসংস্কারের শিকার।”— উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের আলোকে এ উক্তিটির সত্যতা নিরূপণ করো।
Loading answers...