CB_2019
সামীনের বাবা একজন দক্ষ দর্জি। ছোটবেলা থেকে বাবার সাথে থাকতে থাকতে সেও সেলাই ও কাটিং-এর কাজে দক্ষ হয়ে উঠেছে। ডিগ্রি পাস করে সামীন বাবার ব্যবসায়টি ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। সে শুধু দরজি কাজে সীমাবদ্ধ না থেকে সেলাই, এমব্রয়ডারি, বুটিকসহ কাপড়ের বিভিন্ন কাজ করার কর্মসূচি নিয়ে এগিয়ে - এসেছে। কিন্তু, এজন্য তার মূলধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সে বিভিন্নভাবে খোঁজ নিয়ে জেনেছে যে, তার মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে এবং বিদেশিরাও এক্ষেত্রে অর্থায়নে এগিয়ে এসেছে। ফলে সামীন ঋণ নিয়ে জোরে-শোরে কাজ শুরু করে দিল।ক. SME এর পূর্ণরূপ কী? খ. BGMEA (বিজিএমইএ) পোশাক শিল্পে গুরুত্বপূর্ণ কেন?গ. উদ্দীপকে সামীনের কোন ধরনের সহায়ক সেবার প্রয়োজন। দেখা দিয়েছিল? ব্যাখ্যা করো। ঘ. "প্রদত্ত ঋণ সুবিধা সামীনের মতো হাজারো ব্যবসায়ীর সহায়ক হবে”-এর যথার্থতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
Loading answers...