MSB_2021
'অপূর্ব শিপ ইয়ার্ড' চিটাগাং সমুদ্র বন্দরের সন্নিকটে অবস্থিত দেশের অন্যতম বৃহত্তম জাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। 'অপূর্ব শিপ ইয়ার্ড'-এর আয়তন প্রায় ১০৫ একর। প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে জাহাজ নির্মাণের কাঁচামাল অর্থাৎ 'জাহাজ নির্মাণ সামগ্রী আমদানি করে বিভিন্ন সাইজের জাহাজ প্রস্তুত করে। তবে এ শিল্পে জাহাজ নির্মাণে যে বিন্যাস পদ্ধতি ব্যবহার করা হয়েছে তাতে স্থায়ী ব্যয় অনেক কম হলেও অপচয়ের সম্ভাবনা অনেক বেশি। বর্তমানে জাহাজ রপ্তানি করে প্রতিষ্ঠানটি প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হয়।ক. বিন্যাস কী?খ. "বিন্যাস উন্নত কার্যপরিবেশ নিশ্চিত করে"- ব্যাখ্যা করো।গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের বিন্যাস ব্যবহার, করেছে? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির বিন্যাস প্রক্রিয়ায় কী ধরনের। প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে বলে তুমি মনে করো? যুক্তিসহ মতামত দাও।
Loading answers...