JB_2019
জেনিথ লি, তার রপ্তানিকৃত পণ্যের বিপরীতে পঞ্চাশ কোটি টাকার একটি প্রাপ্য বিল পান। আশা ব্যাংক লি. ৭০% অগ্রিম প্রদান করে প্রাপ্য বিলটি কিনে নিয়ে জেনিথ লি.-কে স্বল্পমেয়াদি অর্থসংস্থানের ব্যবস্থা করে । আবার হোভার লি.-এর পক্ষে জাস্টিস ব্যাংক চীনের জেন লি. বরাবর একটি প্রত্যয়পত্র ইস্যু করে। এক্ষেত্রে জাস্টিস ব্যাংক যেকোনো সময় প্রত্যয়পত্রটি বাতিল বা সংশোধন করার ক্ষমতা রাখে ।ক. বৈদেশিক বিনিময় কী?খ. আমদানি বৃদ্ধিতে রেমিটেন্স কীভাবে সহায়ক? গ. উদ্দীপকে আশা ব্যাংক কর্তৃক অর্থসংস্থানের কোন প্রক্রিয়াটি ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা করো ।ঘ. তুমি কি মনে করো জাস্টিস ব্যাংক কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়পত্রটি পণ্য আমদানির ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে? মতামত দাও ।
Loading answers...