BB_2019
ExamExamExam Logo
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-০৮ঃ বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রাAll Topics

‘ওয়ার্ল্ড ফ্যাশন লি.' একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান পোশাক রপ্তানির বিপরীতে প্রতিষ্ঠানটি আমেরিকার এফ. সি. ব্যাংক কর্তৃক নিশ্চয়তাপ্রাপ্ত একটি প্রত্যয়পত্র পায়, যার মাধ্যমে আমদানিকারক জাহাজী খরচ, বিমা, শুল্ক, কর ও পণ্য পরিবহন খরচ প্রদান করেছে। রপ্তানির শর্তানুসারে প্রতিষ্ঠানটিকে জাপান থেকে কাপড় ও সুতা আমদানি করতে হবে। ‘ওয়ার্ল্ড ফ্যাশন লি.' নগদে কোনো টাকা পরিশোধ করতে না পেরে প্রাপ্ত প্রত্যয়পত্রটি ব্যাংকের কাছে বন্ধক রেখে কাপড় ও সুতা আমদানির ব্যবস্থা গ্রহণ করেছে।ক. ক্রয়ক্ষমতার সমতা তত্ত্ব কী? খ. বৈদেশিক বিনিময় বলতে কী বোঝায়?গ. ওয়ার্ল্ড ফ্যাশন লি.'-এর প্রাপ্ত প্রত্যয়পত্রটি কোন ধরনের? ব্যাখ্যা করো ।ঘ. ‘ওয়ার্ল্ড ফ্যাশন লি.' জাপান থেকে কাপড় ও সুতা আমদানির ক্ষেত্রে প্রত্যয়পত্র বন্ধক রাখা ছাড়া আর কী কী ব্যবস্থা গ্রহণ করতে পারত? মতামত দাও ।

Loading answers...