JB_2017AB_2016
মুঘল সম্রাট হুমায়ুনের ব্যক্তিগত দুর্বলতা তার সংকট সৃষ্টির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাবরের মৃত্যুর পর সাম্রাজ্যে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছিল তাতে একজন কঠোর ও শক্তিশালী শাসকের প্রয়োজন বিশেষভাবে অনুভূত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত হুমায়ুনের মধ্যে নানা ধরনের সদগুণের সমাবেশ ঘটলেও সময়ের দাবি অনুযায়ী কূটনৈতিক দূরদর্শিতা ও রাজনৈতিক বিচক্ষণতার প্রচণ্ড অভাব ছিল। দয়াপ্রবণ চরিত্রের কারণে হুমায়ুন দন্ডযোগ্য অপরাধীকেও ক্ষমা করে দিতেন। এর ফলে হুমায়ুন বেশকিছু ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন, যেগুলো তার ভাগ্যবিপর্যয়কে ত্বরান্বিত করেছিল। ক. পর্তুগিজ নাবিক ভাস্কো-ডা-গামা ভারতের কোন বন্দরে উপস্থিত হয়েছিলেন? ১খ. সম্রাট ফররুখশিয়ারের ফরমান ভারতবর্ষের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ ছিল কেন? ২গ. উদ্দীপকের হুমায়ুনের কূটনৈতিক ও রাজনৈতিক অদূরদর্শিতার সাথে বাংলার নবাবি শাসনামলের কার মিল রয়েছে? ব্যাখ্যা কর। ৩ ঘ. উক্ত নবাবের ভাগ্যবিপর্যয়ের ফলাফল সম্পর্কে তোমার মতামত দাও। ৪
Loading answers...