RB_2019BB_2019JB_2019
পৃথিবীর সর্বদক্ষিণের অ্যান্টার্কটিকা অঞ্চল একসময় অনেকের অজানা ছিল। ১৭৭৩ খ্রিস্টাব্দে জেমস বুক ও তার সহযোগী নাবিকগণ যখন অ্যান্টার্কটিকা সার্কেল অতিক্রম করছিলেন তখন দ্বীপটি তাদের নজরে পড়ে। এ সংবাদ অতি দ্রুতই সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। এরপর যথাক্রমে রুশ, ইংরেজ ও আমেরিকানরা এ অঞ্চলে প্রবেশ করে। একপর্যায়ে ইংরেজরা অফুরন্ত প্রাকৃতিক সম্পদ ও খনিজ তেলের গবেষণা করার জন্য অন্যান্য দেশসমূহের বাধা উপেক্ষা করে মহাদেশটির দক্ষিণ মেরু বিস্তীর্ণ অঞ্চলে একচ্ছত্র আধিপত্য স্থাপন করে। ক. দিনেমাররা কোন কোম্পানি গঠনের মাধ্যমে ভারতবর্ষে ব্যবসায় শুরু করে? ১খ. "জোরপূর্বক ভারতীয়দের ধর্মান্তরকরণ ছিল পর্তুগিজদের পতনের অন্যতম কারণ”-ব্যাখ্যা কর। ২গ. উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের কোন ঔপনিবেশিক শক্তির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর। ৩ঘ. তুমি কি মনে কর, উক্ত অঞ্চলে অন্যান্য ঔপনিবেশিক শক্তির চেয়ে আধিপত্য বিস্তারকারী দেশটি ছিল অনেক বেশি সুসংগঠিত? মতামত দাও। ৪
Loading answers...