FCC
জুলিয়াস সিজার যখন রোমে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন, তখন তার সিনেটরদের কেউ কেউ এটাকে ভালোভাবে গ্রহণ করেনি ৷ তারা সিজারকে হত্যার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই চক্রান্তকারীদের সঙ্গে সিজারের প্রিয়ভাজনরাও নিজ নিজ স্বার্থ উদ্ধারের জন্য হাত মেলায়, যার মধ্যে ছিল সিজারের ঘনিষ্ঠ বন্ধু ব্রুটাস । ব্রুটাস উদ্যত ছুরি হাতে সিজারকে হত্যা করতে অগ্রসর হলে বিস্মিত সিজার নিদারুণ বেদনায় শুধু উচ্চারণ করেছিল— 'ব্রুটাস তুমিও।'ক. নবাব সিরাজউদ্দৌলার জননী কে?খ. মিরজাফর কোম্পানির সাথে দলিল সইয়ের সময় মরাকান্না শোনার অন্তর্নিহিত তাৎপর্য কী ?গ. অনুচ্ছেদের ব্রুটাস 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রটিকে মনে করিয়ে দেয়?ঘ. 'হীন স্বার্থ চরিতার্থে নির্মম বিশ্বাসঘাতকতা যুগে যুগে মহান শাসকদের পতন ত্বরান্বিত করেছে।'— অনুচ্ছেদ ও ‘সিরাজউদ্দৌল্লা’ অবলম্বনে মন্তব্যটি যাচাই করো।
Loading answers...