DB_2022
জব্বার আলি একদিন স্বপ্নে খুঁজে পায় এক কামেল পিরের মাজার। বন-জঙ্গল ঘেরা 'বাঘের মাঠ' খ্যাত সাঞ্চাডাঙ্গা গ্রাম। এই গ্রামেই শায়িত আছেন এক কামেল পির। স্বপ্নের কথা ছড়িয়ে পড়ে গ্রামের ভেতর। স্থানীয় জনগণ খুঁজে পায় এক প্রাচীন পরিত্যক্ত মাজার । জঙ্গল পরিষ্কার করে রাতারাতি সেখানে টিনের ছাউনি ওঠে। চাঁদা তোলা হয় গ্রামবাসীর কাছ থেকে। পরিপাটি সুসজ্জিত হয় মাজার। এখানে বিভিন্ন লোক রোগ-শোকের জন্য মানত করতে আসে। এমনকি বন্ধ্যা নারীরাও ছুটে আসে সন্তান লাভের আশায়। এখানে প্রতি বছর এখন মেলা বসে। বর্তমানে মাজারের খাদেম জব্বার আলি।ক. মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কী?খ. “মনে হয় এটা খোদা তালার বিশেষ দেশ।”— কেন? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকের সাঞ্চাডাঙ্গা গ্রামের সঙ্গে "লালসালু' উপন্যাসের মহব্বতনগরের সাদৃশ্য বর্ণনা করো।ঘ. “উদ্দীপকের 'কামেল পিরের মাজার' ও 'লালসালু' উপন্যাসের 'মোদাচ্ছের পিরের মাজার' এক এবং অভিন্ন।”— তোমার মতামতসহ বিশ্লেষণ করো।
Loading answers...