AB_2015

আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। বৈচিত্র্যময় এ মহাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। পাশাপাশি বিশাল জনগোষ্ঠীও আফ্রিকার সম্পদ। এ সম্পদের ওপর আফ্রিকার বাইরের শক্তির নজর অনেক আগে থেকে ছিল। অষ্টাদশ শতাব্দীতে এসে এখানকার সম্পদের ওপর আধিপত্য প্রতিষ্ঠায় ইউরোপীয়দের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, পর্তুগালসহ ইউরোপীয় জাতিগুলোর প্রতিযোগিতার সমাপ্তি হয় ইউরোপীয়দের আফ্রিকায় দখলদারিত্ব প্রতিষ্ঠার মাধ্যমে।ক. কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন? ১খ. ইংরেজদের দিউয়ানি লাভের গুরুত্ব ব্যাখ্যা কর। ২ গ. উদ্দীপকের ঘটনা তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর। ৩ঘ. উল্লিখিত ঘটনার জন্য বাণিজ্যিক কারণ দায়ী ছিল বলে কি তুমি মনে কর? যুক্তি দেখাও । ৪

Loading answers...