SB_2023
আশেকনগর গ্রামের এনায়েতউল্লাহ উত্তরাধিকার সূত্রে একজন পির। অঢেল তার ধনসম্পদ। কিন্তু ঘরে তার কোনো পুত্রসন্তান না থাকায় মনে তার শূন্যতা। তাই বার্ষিক জলসা শেষ হওয়ার পরপরই এনায়েত দ্বিতীয় বিবাহ সেরে ফেলে। নতুন বউ অল্পবয়সি, দেখতে অতি নিরীহ গোছের- একেবারে এনায়েতের মনের মতো। কিন্তু অল্প দিনের মধ্যেই সে বেরিয়ে আসে ঘোমটা থেকে, কথা বলে অনবরত এবং হাসতে থাকে খলখল শব্দে। পির স্বামী তাকে মাজারের ভয় দেখায়, শরিয়ত-মারফতি শেখায় এবং পাক মাজারের সঙ্গে ঠিকভাবে আচরণের জন্য শাসায়। কিন্তু নতুন বউ সারার মনে প্রবল বিদ্রোহ। সে তার বাবার বয়সি স্বামীকে কোনোমতেই সহ্য করতে পারে না। এনায়েত বিচলিত হয়।ক. ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম কী?খ, 'সে বলে পির সাহেব সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখে।'- উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?গ. উদ্দীপকের সারার সঙ্গে 'লালসালু' উপন্যাসের জমিলা চরিত্রের সাদৃশ্য তুলে ধরো।ঘ. "উদ্দীপকটিতে 'লালসালু' উপন্যাসের একটি খণ্ডাংশের ইঙ্গিত রয়েছে মাত্র।"- মন্তব্যটি বিশ্লেষণ করো।
Loading answers...