BB_2017RB_2017
ExamExamExam Logo
HSC - সমাজবিজ্ঞান ১ম পত্রঅধ্যায়-০১ঃ সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশAll Topics

সমাজকে সামগ্রিক এবং ব্যাপকভাবে অধ্যয়ন করে বলে সমাজবিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয় । সমাজবিজ্ঞান সমাজের গঠন-প্রকৃতি ও সামাজিক কাঠামো সম্পর্কেআলোচনা করে। কী নিয়ে সমাজ এবং কীভাবেই বা সমাজ একটা কাঠামোগত রূপ নেয় বা গড়ে ওঠে সমাজবিজ্ঞান সেটির প্রতি বিশেষভাবে লক্ষ রাখে। আমাদের মনে রাখা প্রয়োজন যে, সমাজ কাঠামোর ভিত্তি হলো মানব সম্পর্ক। এভাবে সমাজবিজ্ঞান ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, ব্যক্তির সাথে গোষ্ঠী, সমাজ বা অন্যকোনো প্রতিষ্ঠানের সম্পর্ক গোষ্ঠী ও সমাজ বা প্রতিষ্ঠানগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক এবং সর্বোপরি সমাজের বিভিন্ন শ্রেণি, পেশাদার গোষ্ঠী, মর্যাদা গোষ্ঠী, ধর্ম, ও জাতিবর্ণভিত্তিক সম্প্রদায় ইত্যাদির মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞান সমাজ বিশ্লেষণে সমাজের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করে এবং পরিবর্তনশীল সমাজের দিকনির্দেশনা প্রদান করে। অর্থাৎ সমাজবিজ্ঞান সমাজকে সামগ্রিকভাবে ও ব্যাপকভাবে অধ্যয়ন করে । আর সমাজবিজ্ঞান গোটা সমাজের পূর্ণাঙ্গ বিশ্লেষণের নিশ্চয়তা দেয়। মূলত সমাজের অখণ্ড আলোচনাই সমাজবিজ্ঞানের লক্ষ্য। তাই বলা যায়, সমাজবিজ্ঞান হলো সমাজের পূর্ণাঙ্গ পাঠ ।ক. “সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে”- উক্তিটি কোন সমাজবিজ্ঞানীর?খ. শিক্ষার সমাজবিজ্ঞান বলতে কী বোঝ? ব্যাখ্যা কর । গ. উদ্দীপকে রনি বই পড়ে যে ক্ষুদ্র সামাজিক সংগঠন সম্পর্কে জানতে পারে তা সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? ব্যাখ্যা কর।ঘ. উদ্দীপকে উল্লিখিত বিষয়টি মানবসমাজের সামগ্রিক পাঠ । —বিশ্লেষণ কর ।

Loading answers...