JB_2021ChB_2021SB_2021
কৃষির ওপর নির্ভরশীল থাকা 'ক' অঞ্চলে বেশকিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে -উঠায়, মানুষের জীবন-জীবিকায় বেশ পরিবর্তন এসেছে। পুরাতন পেশা ছেড়ে মানুষ নতুন নতুন পেশায় যুক্ত হচ্ছে। বিভিন্ন অঞ্চল থেকে প্রত্যহ কর্মের সন্ধানে মানুষ এলাকাটিতে এসে ভিড় জমাচ্ছে। কিছু মানুষের আর্থিক অবস্থার উন্নতি হলেও অনেক মানুষই কর্মহীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। চুরি, ছিনতাই ও ছোটখাটো অপরাধমূলক কর্মকাণ্ডও সংঘটিত হতে দেখা যাচ্ছে ইদানীংকালে ।ক. পরিবেশ সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় কী?খ. সমাজবিজ্ঞান মূলত সমাজের পূর্ণাঙ্গ পাঠ— ব্যাখ্যা কর । গ. উদ্দীপকে সমাজবিজ্ঞানের আলোচ্য কোন পরিধির সাথে মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর ।ঘ. “সমাজবিজ্ঞানের জ্ঞান ব্যতীত এলাকাটির উন্নয়ন সম্ভব নয়”— উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর ।
Loading answers...