SB_2023DB_2023MSB_2023
ইরানের রেজা শাহ পাহলভী ইরানকে একটি আধুনিক সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য জ্ঞান ও প্রযুক্তির ওপর জোর দেন। তিনি কৃষিক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তি যেমন- জমি চাষের জন্য ট্রাক্টর আমদানি করেন। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাঁধ দেন, খাল খনন করেন, সার ও কীটনাশকের ব্যবহার করেন। তিনি নাগরিক জীবনকে নিরাপদ করা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করেন এবং প্রয়োজনে নতুন নতুন আইন প্রণয়ন করেন।ক. কোন অঞ্চলে সুমেরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল?খ. মেসোপটেমীয় অঞ্চলকে সভ্যতার লীলাভূমি বলা হয় কেন? গ. উদ্দীপকে বর্ণিত কৃষির উন্নয়নে গৃহীত ব্যবস্থার সাথে সুমেরীয়। সভ্যতার সাদৃশ্য ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকের আলোকে সুমেরীয় সভ্যতায় আইনের প্রয়োগ ও বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যালোচনা করো।
Loading answers...