ChB_2016
ExamExamExam Logo
HSC - অর্থনীতি ১ম পত্রঅধ্যায়-০৬ঃ মূলধনAll Topics

পঞ্চগড় জেলার দাইমুল সাহেবের চাকরির পাশাপাশি একটি পারিবারিক প্রকাশনা ব্যবসায় আছে। সন্তোষজনক বেতন না পাওয়ায় তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন এবং ৫০ লক্ষ টাকা অবসর সুবিধা পান। এ টাকার মধ্যে ৫ লক্ষ টাকা পারিবারিক ব্যয়ের জন্য রাখেন। ১০ লক্ষ টাকায় একটি বাড়ি তৈরি করেন। ১৫ লক্ষ টাকায় ইলেকট্রনিক মার্কেটে একটি দোকান ক্রয় করেন। ১২ লক্ষ টাকায় ঐ দোকানে বিক্রয়ের জন্য ইলেকট্রনিক্স পণ্য কিনেন। অবশিষ্ট টাকায় একটি লিচু বাগান ক্রয় করেন। প্রকাশনা ব্যবসায় লাভজনক না হওয়ায় এ ব্যবসা ৪ লক্ষ টাকায় বিক্রি করে উক্ত টাকায়। ভাড়ার উদ্দেশ্যে একটি মাইক্রোবাস ক্রয় করেন, যেটি বগুড়ায় দৈনিক ভাড়ার ভিত্তিতে চলে।ক. মূলধন কী?খ. খনির প্রাকৃতিক গ্যাস কেন মূলধন নয়?গ. দাইমুল সাহেবের স্থায়ী মূলধন চিহ্নিত করে তার পরিমাণ নির্ণয় কর। ঘ. উদ্দীপকে মূলধনের কোন কোন ধরনের গতিশীলতা সৃষ্টি হয়েছে? বিশ্লেষণ কর।

Loading answers...