ChB_2016
জনাব শ্রাবণ একটি শিপইয়ার্ড-এর মালিক। তার প্রতিষ্ঠানে ২০০ জন শ্রমিক কাজ করে। শ্রমিকরা প্রতিনিয়ত পশুর নদীতে নির্মিতব্য জাহাজের কাছে হাতিয়ার ও যন্ত্রপাতি নিয়ে কাজ করে। এক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামাল আনতে যথেষ্ট ঝামেলা পোহাতে হয়। অন্যান্য সুবিধা থাকা সত্ত্বেও শ্রমিকরা কাজে স্বাচ্ছন্দ্যবোধ করে না। বিষয়টি নিয়ে জনাব শ্রাবণ চিন্তিত।ক. বিন্যাস কী?খ. ফ্যাক্টরি বিন্যাস বলতে কী বোঝায়?গ. জনাব শ্রাবণের শিপইয়ার্ডে কোন ধরনের বিন্যাস পরিলক্ষিত হয়? আলোচনা করো।ঘ. জনাব শ্রাবণের সমস্যা সমাধানে করণীয় সম্পর্কে তোমার সুপারিশ দাও।
Loading answers...