CB_2022
ExamExamExam Logo
HSC - বাংলা ১ম পত্রউপন্যাসলালসালু

লক্ষ্মীপুর গ্রামের দাহির ও পারুলের আজ সাত বছরের সংসার। কিন্তু দুঃখের বিষয় হলো তাদের কোনো সন্তান নেই এজন্য স্বামী-স্ত্রী উভয়েই চরম হতাশায় নিমজ্জিত। এমন অবস্থায় তারা শুনতে পায়, পাশের গ্রামের চেয়ারম্যানের বাড়িতে এক কামেল পির সাহেব এসেছে। তাদের মনে যেন আশার আলো জ্বলে। স্ত্রী পারুলকে সাথে নিয়ে পরদিনই দাহির পির সাহেবের সাথে সাক্ষাৎ করে। পির সাহেব পারুলকে অনেক্ষণ নিরীক্ষণ করে জানায়, 'পেটে বেড়ি পড়ে বইলাই তো স্ত্রীলোকদের সন্তান হয় না।”ক. 'লালসালু' উপন্যাস কত সালে প্রকাশিত হয়?খ. “শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।” - ব্যাখ্যা করো।গ. উদ্দীপকের দাহির ও পারুলের সাথে 'লালসালু' উপন্যাসের কোন কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা করো।ঘ. “উদ্দীপকের পির সাহেব 'লালসালু' উপন্যাসের বর্ণিত পির সাহেবের চেয়ে বেশি ক্ষমতাশালী নয়।”—এ মন্তব্যটি বিশ্লেষণ করো।

Loading answers...