BB_2021SB_2021
সুন্দরবনের বঙ্গোপসাগর তীরবর্তী বাকুড়া ও হিজলডাঙ্গার অধিবাসীদের মধ্যে শত্রুতা দীর্ঘদিনের। বাকুড়ায় হঠাৎ মহিম নামে এক সাহসী যোদ্ধার আবির্ভাব হয়। তার নেতৃত্বে বাকুড়াবাসী হিজলডাঙ্গায় অসংখ্যবার আক্রমণ চালায় এবং প্রত্যেকবারই হিজলডাঙ্গাবাসীকে পরাজিত করে ব্যাপক লুটতরাজ চালিয়ে প্রচুর ধন-সম্পদ হস্তগত করে। লুণ্ঠিত সম্পদ দিয়ে মহিম বাকুড়াকে সুন্দর করে গড়ে তোলে।ক. 'শাহনামা' মহাকাব্যের রচয়িতা কে?খ. আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকের মহিমের অভিযানের সাথে প্রাক-সালতানাত যুগের কোন শাসকের অভিযানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।ঘ. সাদৃশ্যপূর্ণ শাসক শুধু অর্থনৈতিক উদ্দেশ্যেই অভিযান পরিচালনা করেছিলেন- বিশ্লেষণ করো।
Loading answers...