CB_2023DiB_2023JB_2023DB_2023RB_2023BB_2023SB_2023ChB_2023
যমুনার এক পাশে টাঙ্গাইল ও অন্য পাশে সিরাজগঞ্জ জেলা অবস্থিত। টাঙ্গাইলের এলেঙ্গা চরের লোকেরা অত্যন্ত কঠোর প্রকৃতির ছিল। একদিন সিরাজগঞ্জের এক জেলে নদীতে নৌকা বাইয়ে মাছ ধরছিল। এমন সময় এলেঙ্গা চরের কিছু লোক এসে নৌকাসহ মাছ লুণ্ঠন করে নিয়ে যায়। ঘটনাটি সিরাজগঞ্জের সদর উপজেলা চেয়ারম্যানকে জানালে তিনি এলেঙ্গাচরের উপজেলা চেয়ারম্যানের কাছে ক্ষতিপূরণ এবং ডাকাত দলকে হস্তান্তরের দাবি জানান। এলেঙ্গাচরের উপজেলা চেয়ারম্যান জানান ডাকাতদের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি ক্ষতিপূরণ ও ডাকাত দলকে হস্তান্তরের দাবি অস্বীকার করেন। ফলে সিরাজগঞ্জ এলাকার লোকজন এলেঙ্গাচরবাসীর উপর হামলা চালায়। ক. সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতির নাম কী?খ. রাজা দাহিরের স্ত্রী 'জওহর ব্রত' পালন করেন কেন? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্য বিষয়ের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।ঘ. উক্ত ঘটনার সুদূরপ্রসারী ফলাফল বিশ্লেষণ করো।
Loading answers...