CB_2022
আরমান ইলেকট্রনিক্স লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক লোক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করেন। এতে বিপুল সংখ্যক প্রার্থী আবেদন করেন। প্রতিষ্ঠানটি যোগ্য প্রার্থী বাছাই করে নিয়োগ দেয়। তবে তাদের অধিকাংশই হলো নবীন। তাদের কাজ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা না থাকায় কর্মক্ষেত্রে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রতিষ্ঠানটি এ সমস্যা হতে উত্তরণের জন্য নির্বাচিত কর্মীদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিশেষজ্ঞ কর্মীর অধীনে ছয় মাসের প্রশিক্ষণ শেষে স্থায়ীভাবে নিয়োগ দেন। ফলে দক্ষতা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানটি সফলতা লাভ করে। ক. প্রশিক্ষণ কী?খ. কর্মী নির্বাচন বলতে কী বোঝ? ব্যাখ্যা করো ।গ. আরমান ইলেকট্রনিক্স লি. কোন উৎস হতে কর্মী সংগ্রহ করেছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।ঘ. আরমান ইলেকট্রনিক্স লি. কর্মীদের প্রশিক্ষণের জন্য কোন পদ্ধতি ব্যবহার করেছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
Loading answers...