DiB_2022
ExamExamExam Logo
HSC - বাংলা ১ম পত্রউপন্যাসলালসালু

মোড়লদিয়ার মাদক ব্যবসায়ী তাকত আলী গঞ্জের কুখ্যাত মাফিয়া। মাদকাসক্ত করে গঞ্জের যুব সমাজকে সে বশীভূত করে রেখেছে। ইদানীং আরব আলী নামে আরেক ব্যবসায়ী গঞ্জে মাদক ব্যাবসা শুরু করলে ব্যাবসা মন্দার ভয়ে তাকত আলী ক্ষুব্ধ ও চিন্তিত হয়ে ওঠে। তাই নিজের রাজত্বকে নিষ্কণ্টক করতে এক রাতের আঁধারে তার সাঙ্গপাঙ্গদের দিয়ে সশস্ত্র হামলা চালায় আরব আলীর উপর। উৎখাত করে আরব আলীকে। ক. “অমন কথা কইওনা বিটি, ঘরে বালা আইসে।”— উক্তিটি কার?খ. 'সময়-অসময়ে মিথ্যে কথা না বললে নয়।'—উক্তিটির প্রাসঙ্গিকতা তুলে ধরো।গ. 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাথে উদ্দীপকের আরব আলীর মিল রয়েছে?ঘ. “প্রতিহিংসাপরায়ণতা মানব চরিত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য।"— উক্তিটি 'লালসালু' উপন্যাস ও উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

Loading answers...