CB_2018RB_2018BB_2018ChB_2018
এলাকাটির অধিকাংশ মানুষ কৃষিজীবী । অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, দারিদ্র্য আর নিরক্ষরতা তাদের নিত্যসাথী। অঞ্চলটিতে জনবসতি তেমন না হলেও সামাজিক অনুষ্ঠানাদিতে তারা একে অপরকে দাওয়াত দেয় । এখনও নারী শিক্ষার প্রতি তারা যেমন উদাসীন তেমনি বাল্যবিবাহ বিষয়ে অসচেতন। একটি গবেষণা প্রতিষ্ঠান অঞ্চলটিতে এসব সমস্যা নিয়ে কাজ করছে।ক. এমিল ডুর্খেইম প্রদত্ত সমাজবিজ্ঞানের সংজ্ঞাটি লেখ। খ. দলিল-দস্তাবেজনির্ভর গবেষণা পদ্ধতি বলতে কী বোঝায়?গ. উদ্দীপকের বর্ণনায় সমাজবিজ্ঞানের কোন পরিধির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর । ঘ. উদ্দীপকের পরিস্থিতিতে সমাজবৈজ্ঞানিক জ্ঞান কতটুকু ফলপ্রসূ হবে বলে তুমি মনে কর? যুক্তিসহ বিশ্লেষণ কর।
Loading answers...