BB_2021
চট্টগ্রামে জনাব নাজিমের লবণ পরিশোধনের একটি কারখানা আছে। ২০২০ সালে তার কারখানায় ১০০ টন পরিশোধিত লবণ উৎপাদিত হয়। এতে প্রতি কেজি লবণ উৎপাদনের গড় ব্যয় সর্বনিম্ন হয়। উন্নতমানের লবণ প্রতিযোগিদের তুলনায় কম দামে বিক্রি করায় জনাব নাজিমের কারখানার লবণের, চাহিদা ব্যাপক হারে বাড়ে। সেজন্য তিনি ২০২১ সালে ১১০ টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। কিন্তু এক্ষেত্রে একক' প্রতি উৎপাদন ব্যয় বাড়বে।ক. স্থায়ী ব্যয় কী?খ. শ্রমিকের বেতন কোন ধরনের ব্যয়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে উল্লিখিত জনাব নাজিমের লবণ উৎপাদন কোন ধরনের উৎপাদন মাত্রার সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা করো।ঘ. বর্ধিত চাহিদা পূরণের লক্ষ্যে জনাব নাজিমের গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো।
Loading answers...