মুজিবুর স্যার
মারুফ সাহেব একজন বিলবোর্ড ব্যবসায়ী। সে তার ছোট ভাই ফরহাদকে বলল, আমার অফিসের কম্পিউটারগুলো পরস্পরের সাথে সংযোগের জন্য যে ক্যাবল ব্যবহার করা হয়েছে তা অর্থ সাশ্রয়ী এবং সহজে স্থাপনযোগ্য। সে ফরহাদের অফিসে গিয়ে দেখল যে তার অফিসে সেদিন কোন কম্পিউটার কাজ করছে না। অনুসন্ধানে দেখা গেল একটি কম্পিউটারের সংযোগ ক্যাবল নষ্ট। পরের দিন তার বড় ভাই-এর অফিসে গিয়ে দেখল যে, ঐ অফিসের সকল কম্পিউটারগুলো একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে সংযুক্ত।ক. মডেম কী? খ. কোন ট্রান্সমিশনে একই সঙ্গে উভয় দিকে ডেটা আদান প্রদান করা যায়? ব্যাখ্যা করো। গ. মারুফ সাহেবের অফিসে ব্যবহৃত ক্যাবলটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ঘ. নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত ব্যবস্থাদ্বয়ের -মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণ পূর্বক মতামত দাও।
Loading answers...