RB_2017DiB_2017BB_2017SB_2017ChB_2017CB_2017JB_2017

মুঘল সম্রাট হুমায়ুনের ব্যক্তিগত দুর্বলতা তার সংকট সৃষ্টির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাবরের মৃত্যুর পর সাম্রাজ্যে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছিল তাতে একজন কঠোর ও শক্তিশালী শাসকের প্রয়োজন বিশেষভাবে অনুভূত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত হুমায়ুনের মধ্যে নানা ধরনের সদগুণের সমাবেশ ঘটলেও সময়ের দাবি অনুযায়ী কূটনৈতিক দূরদর্শিতা ও রাজনৈতিক বিচক্ষণতার প্রচন্ড অভাব ছিল। দয়াপ্রবণ চরিত্রের কারণে হুমায়ুন দন্ডযোগ্য অপরাধীকে ও ক্ষমা করে দিতেন। এর ফলে হুমায়ুন বেশকিছু ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন, যেগুলো তার ভাগ্যবিপর্যয়কে ত্বরান্বিত করেছিল। ক. পর্তুগিজ নাবিক ভাস্কো-ডা-গামা ভারতের কোন বন্দরে উপস্থিত হয়েছিলেন?খ. সম্রাট ফররুখশিয়ারের ফরমান ভারতবর্ষের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ ছিল কেন? গ. উদ্দীপকের হুমায়ুনের কূটনৈতিক ও রাজনৈতিক অদূরদর্শিতার সাথে বাংলার নবাবি শাসনামলের কার মিল রয়েছে? ব্যাখ্যা কর। ঘ. উক্ত নবাবের ভাগ্যবিপর্যয়ের ফলাফল সম্পর্কে তোমার মতামত দাও ।

Loading answers...