ChB_2021
তানিয়া বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বাবার কাছ থেকে ৭ লক্ষ টাকা ও ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা ঋণ নিয়ে একটি বুটিকের দোকান গড়ে তোলেন। তিনি চারজন কর্মীকে নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে বিভিন্ন কাপড়ে নকশা করিয়ে গ্রামের দুঃস্থ মহিলাদের দিয়ে বুটিকের কাজ সম্পন্ন করান। তার পণ্যের ভালো চাহিদা থাকায় কয়েক বৎসরের মধ্যেই তিনি সফল মহিলা ব্যবসায়ী হিসেবে পরিচিতি অর্জন করেন। কারণ তিনি সবসময় ক্রেতার চাহিদা, রুচি ও পছন্দ অনুসারে পণ্য তৈরি করেন।ক. দেউলিয়া কী?খ. পুনঃরপ্তানি বলতে কী বোঝায়?গ. তানিয়ার ব্যবসায়টির ধরন ব্যাখ্যা করো।ঘ. তানিয়ার কোন বৈশিষ্ট্য তাকে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছে? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।
Loading answers...