DiB_2021
সুরমা ব্যাংক লি. ও পদ্মা ব্যাংক লি. দুটি প্রগতিশীল বাণিজ্যিক ব্যাংক। ব্যাংক দুটি সর্বদা জনগণকে সঞ্চয়ে উৎসাহ দেয় । পাশাপাশি চেক উপস্থাপন মাত্রই দ্রুত নিষ্পত্তি করে। তাছাড়া ব্যাংক দুটি গ্রাহকদের পাওনা আদায়, দেনা পরিশোধ, বিনিময় বিলে স্বীকৃতিদান ও অবলেখনসহ বহুবিধ কার্যাবলি সম্পাদন করে। সুরমা ব্যাংক লি. গ্রাহকদের যেকোনো প্রান্ত থেকে অর্থ জমা ও লেনদেনের সুবিধা প্রদান করে। সুরমা ব্যাংক লি. সম্প্রতি দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তি ও বৃক্ষরোপণ কার্যক্রম চালু করেছে ।ক. তারল্য কী?খ. বাণিজ্যিক ব্যাংকের মুনাফা নীতিটি ব্যাখ্যা করোগ. উদ্দীপকে ব্যাংক দুটির বিনিময় বিলে স্বীকৃতি ও অবলেখন কোন ধরনের কার্যাবলি? ব্যাখ্যা করো ।ঘ. সুরমা ব্যাংক লি.-এর কার্যাবলি উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো ।
Loading answers...