SB_2022
ExamExamExam Logo
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্রঅধ্যায়-০৩ঃ একমালিকানা ব্যবসায়All Topics

বিদেশ থেকে ফিরে জনাব বাবর বাণিজ্যিকভাবে ধান ও মাছ চাষ করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার নিজস্ব দুই লক্ষ টাকা ও বন্ধুর কাছ থেকে এক লক্ষ টাকা ধার নিয়ে নিজস্ব জমিতে ধান ও মাছ। চাষ শুরু করলেন। এ বছর তার ধান ও মাছ উৎপাদন যথেষ্ট ভালো হয়েছে এবং স্থানীয় বাজারে বিক্রয় করে তিনি প্রত্যাশিত মুনাফা অর্জন করেন। বাবরের ব্যবসায়ের সফলতা দেখে গ্রামের অন্যরাও বাণিজ্যিক ভিত্তিতে ধান ও মাছ চাষে ব্যাপক আগ্রহী হয়ে ওঠে।ক. ট্রেড লাইসেন্স কী?খ. ব্যবসায়ে অসীম দায় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টির জনপ্রিয়তার কারণ বিশ্লেষণ -করো।

Loading answers...