Questions in this chapter
সুলতান আলাউদ্দিন খলজি মূল্যনিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন-
i. সাম্রাজ্যের আর্থিক স্থিতিশীলতার জন্য
ii. জনগণের সুবিধার জন্য
iii. সাম্রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য
নিচের কোনটি সঠিক?
মুহাম্মদ বিন তুঘলকের আসল নাম কী?
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : সিংহাসনে আরোহণ করে সম্রাট 'D' তার রাজধানী স্থানান্তর করেন এবং পুরাতন রাজধানী শহরের লোকদের নতুন রাজধানী শহরে যেতে বাধ্য করেন। সম্রাট 'D'-এর কর্মকাণ্ডে বহু লোকের মৃত্যু হয়। সম্রাট 'D'-এর কর্মকাণ্ডের সাথে তোমার পঠিত দিল্লি সালতানাতের কোন শাসকের পরিকল্পনার মিল লক্ষ করা যায়?
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : সিংহাসনে আরোহণ করে সম্রাট 'D' তার রাজধানী স্থানান্তর করেন এবং পুরাতন রাজধানী শহরের লোকদের নতুন রাজধানী শহরে যেতে বাধ্য করেন। সম্রাট 'D'-এর কর্মকাণ্ডে বহু লোকের মৃত্যু হয়।
উক্ত শাসকের কর্মকাণ্ডের ফলে জনজীবনে-
i. দুর্ভোগ নেমে আসে
ii. রাজকোষে ঘাটতি দেখা দেয়
iii. জনমতের ভীতির সৃষ্টি হয় নিচের কোনটি সঠিক?
'ভারতের তোতাপাখি' খ্যাত ছিলেন কে?
দিল্লির কোন সুলতান 'বিমারিস্তান' নামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন?
কুতুবমিনার কোথায় অবস্থিত?
কুতুবউদ্দিনের প্রতিষ্ঠিত বংশকে দাসবংশ বলার কারণ-
ভারতবর্ষে প্রথম কোন সুলতান খাঁটি আরবি মুদ্রার প্রচলন করেন?
ইলতুৎমিশকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলার কারণ তিনি-
সুলতান রাজিয়া আলতুনিয়াকে বিবাহ করেছিলেন কেন?
i. নিজেকে রক্ষা করার জন্য
ii. ক্ষমতাকে সুসংহত করার জন্য
iii. সংসারী হওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
মুহাম্মদ বিন তুঘলকের পরিকল্পনাগুলো ব্যর্থ হয় কারণ-
i. তিনি যুগের অগ্রবর্তী ছিলেন
ii. বাস্তবে কার্যকর করা অসম্ভব ছিল
iii. প্রজাসাধারণের অসহযোগিতা
নিচের কোনটি সঠিক?
'মাতামহীসুলভ' ব্যবস্থার প্রবর্তক ছিলেন-
লোদী বংশের সর্বশেষ শাসক কে ছিলেন?
কাজী পরিবারের গৃহভৃত্য মারুফ অত্যন্ত মেধাবী ও সাহসী ছিলেন। কাজী সাহেবের মৃত্যুর পর তার সন্তানেরা মারুফকে জনৈক দাস ব্যবসায়ীর নিকট বিক্রয় করেন। পশ্চিমাঞ্চলের অধিপতি দাস ব্যবসায়ীর নিকট হতে মারুফকে ক্রয় করেন এবং তার মেধা ও সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে সেনাপতি নিযুক্ত করেন। ইতোমধ্যে মারুফ পার্শ্ববর্তী পূর্বাঞ্চল রাজ্য জয় করেন। আকস্মিকভাবে পশ্চিমাঞ্চল অধিপতির মৃত্যু হলে পরবর্তী শাসক মারুফকে দাসমুক্ত করে এবং বিজিত পূর্বাঞ্চলের স্বাধীন শাসক হিসেবে স্বীকৃতি দেন। সামান্য অবস্থা থেকে নিজ দক্ষতা, মেধা ও বুদ্ধিমত্তায় গৃহভৃত্য মারুফ পূর্বাঞ্চলে স্বাধীন শাসন ব্যবস্থার প্রবর্তন করেন।
ক. 'আইবেক' শব্দের অর্থ কী?
খ. তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব বর্ণনা কর।
গ. উদ্দীপকের মারুফের প্রাথমিক জীবন দিল্লির কোন সুলতানের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে উক্ত সুলতানের কৃতিত্ব পর্যালোচনা কর।
শ্রীমাভো বন্দরনায়েক আধুনিক বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি ক্ষমতাগ্রহণ করার পর দেশ-বিদেশের কতিপয় অভিজাত শ্রেণির সমালোচনার মুখোমুখি হন। সমালোচকগণ নারী 'বলে শ্রীমাভো বন্দর নায়েককে শাসনকার্যে অনুপযোগী, অদক্ষ বলে অভিহিত করেন। কিন্তু নিজ মেধাগুণে, তেজস্বিতা আর কর্মদক্ষতায় শ্রীমাভো দেশের সকল বিশৃঙ্খলা ও দুর্নীতি প্রতিহত করে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উন্নতি করেন।
ক. 'বন্দেগান-ই-চেহেলগান' কে. গঠন করেন?
খ. ইলতুৎমিশ দাস রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে শ্রীমাভো বন্দরনায়েকের সাথে দিল্লি সালতানাতের কোন নারী শাসকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে উক্ত নারী শাসকের কৃতিত্ব মূল্যায়ন কর।
স্বনামধন্য 'সেন্ট্রাল গার্মেন্টস' চেয়ারম্যানের আকস্মিক মৃত্যুর পর তার শ্বশুর মি. মাহিন চেয়ারম্যান নিযুক্ত হন। দায়িত্ব গ্রহণ করেই তিনি নানামুখী সমস্যার সম্মুখীন হন। সমস্যা মোকাবিলার জন্য তিনি 'কঠোরনীতি' গ্রহণ করেন। অবাধ্য ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের তিনি বরখাস্ত করেন এবং চেয়ারম্যানের মর্যাদা বৃদ্ধির জন্য নিজ অফিস কক্ষটি জমকালোভাবে সজ্জিত করেন। প্রশাসনিক শক্তি সম্পর্কে কর্মচারীদের মনে ভীতি সঞ্চার করতে চেয়ারম্যানের কক্ষে প্রবেশে কড়াকড়ি আরোপ করেন। তিনি অফিসে সার্বক্ষণিক নজরদারিরও ব্যবস্থা করেন। ফলে সর্বক্ষেত্রে তার কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়ে 'সেন্ট্রাল গার্মেন্টস' পুনরায় লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়।
ক. কোন সুলতান মেওয়াটি দস্যুদের দমন করেন?
খ. মোঙ্গল আক্রমণ প্রতিহত করতে গিয়াসউদ্দিন বলবন কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন?
গ. উদ্দীপকের মি. মাহিনের কঠোর নীতির ন্যায় দিল্লি সালতানাতের কোন সুলতানের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের মি. মাহিনের সাথে উক্ত সুলতানের রাজকীয় মর্যাদা ও ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার তুলনামূলক আলোচনা কর।
মি. আলেক্স উত্তরাধিকারসূত্রে এক বিশাল সাম্রাজ্যের অধিপতি হন। ক্ষমতা গ্রহণের পর তিনি লক্ষ করলেন অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর আক্রমণে সাম্রাজ্যের অস্তিত্ব হুমকির সম্মুখীন। তিনি নিজেকে 'ঈশ্বরের প্রতিনিধি' বলে ঘোষণা করেন। সেনাবাহিনী পুনর্গঠন করেন। রাজতন্ত্রের মর্যাদা রক্ষার জন্য কঠোর নীতি অবলম্বন। করেন। তার এ পদক্ষেপ সাম্রাজ্যের সংহতির জন্য সহায়ক হয়। তিনি দীর্ঘদিন দাপটের সাথে শাসনকার্য পরিচালনায় সক্ষম হন।'
ক. কার নামানুসারে কুতুব মিনার নামকরণ করা হয়?
খ. ক্ষমতা গ্রহণের পর ইলতুৎমিশের সমস্যা চিহ্নিত কর।
গ. উদ্দীপকের সাথে দাস বংশের কোন শাসকের কর্মকাণ্ডের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শাসকের পদক্ষেপ সালতানাতের ভিত্তি সুদৃঢ় করেছিল- মন্তব্য কর।
জনাব আলিম এক সংকটাপন্ন অবস্থায় অনিচ্ছা সত্ত্বেও, দেশের শাসনক্ষমতা গ্রহণ করেন। তিনি কর আদায়ে উদারতা ও যুদ্ধ অপেক্ষা শান্তিতে বিশ্বাসী ছিলেন। তিনি কর্মসংস্থান এবং কন্যা দায়গ্রস্ত পিতাদের প্রতি সহায়তাদানসহ বহু জনহিতকর কাজ সম্পাদন করেন। এতে রাজকোষের ঘাটতি দেখা দিলেও একজন প্রজাহিতৈষী শাসক হিসেবে তিনি স্মরণীয় হয়ে আছেন।
ক. 'ভারতের তোতাপাখি' কাকে বলা হয়?
খ. মালিক কাফুরের খ্যাতির কারণ কী?
গ. উদ্দীপকের শাসকের সাথে তুঘলক বংশের কোন শাসকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে উক্ত শাসকের সংস্কার কর্মকাণ্ড মূল্যায়ন কর।
নিপু বাজারে গিয়ে দেখলেন যে, বাজারে প্রতিটি দ্রব্যের মূল্য তালিকা দেওয়া আছে কিন্তু ব্যবসায়িগণ তা মানছেন না। প্রতি কেজি চাল ৩০ টাকার পরিবর্তে ৩৭/৩৮ টাকা বিক্রি হচ্ছে।
ক. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?
খ. বলবনের 'রক্তপাত ও কঠোরনীতি' ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের কর্মকাণ্ডের মিল আছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শাসকের গৃহীত ব্যবস্থার ফলাফল পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।