Questions in this chapter
ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?
লোকাচারের অন্তর্ভুক্ত-
i. শিষ্টাচার
ii. আদব-কায়দা
iii. ন্যায়নীতি নিচের কোনটি সঠিক?
সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে--
করিম ও তার বেকার কয়েক বন্ধু দুই লক্ষ টাকা জমিয়ে একটি মুরগীর খামার করে স্বাবলম্বী হলো। করিমদের কার্যক্রম সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়ের সাথে সম্পর্কিত?
কোনটি অবস্থাগত সংস্কৃতি?
মি. 'ক' ১৯৮২ সালে একটি বিদ্যালয়ে পিয়ন পদে যোগদান করে। বর্তমানে সে প্রধান সহকারী পদে পদোন্নতি পেয়েছে। সমাজবিজ্ঞানীদের মতে এটি কোন ধরনের গতিশীলতা?
সমাজে একই আয় ও একই ধরনের সুযোগ-সুবিধা ভোগকারী গোষ্ঠীকে বলা হয়-
'ক' নামক ব্যক্তি স্বপ্ন দেখতেন তার ছেলেমেয়ে সবাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে গ্রামের অসহায় সুবিধাবঞ্জিত মানুষের সেবা করবে। যাতে করে তাদের গ্রাম একটি সুখী ও সমৃদ্ধ এলাকায় পরিণত হবে। আজ তাঁর স্বপ্ন সফল হয়েছে।
উদ্দীপকে কোন ধরনের পরিবর্তনের কথা বলা হয়েছে?
'ক' নামক ব্যক্তি স্বপ্ন দেখতেন তার ছেলেমেয়ে সবাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে গ্রামের অসহায় সুবিধাবঞ্জিত মানুষের সেবা করবে। যাতে করে তাদের গ্রাম একটি সুখী ও সমৃদ্ধ এলাকায় পরিণত হবে। আজ তাঁর স্বপ্ন সফল হয়েছে।
উদ্দীপকে উল্লিখিত প্রত্যয়টির বৈশিষ্ট্য হলো- i. কাঙ্ক্ষিত পরিবর্তন
ii. নির্দিষ্ট অভিমুখে সমাজের অগ্রগমন
iii. সমাজের মাঝে ধারাবাহিক পরিবর্তন নিচের কোনটি সঠিক?
মুকুল একটি প্রত্যন্ত এলাকায় বাস করে। তাদের এলাকার জনগোষ্ঠীর মধ্যে মতের অমিল থাকলেও নিজেদের মৌলিক চাহিদা পূরণে তারা সমষ্টিগতভাবে একতাবদ্ধ। পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল। মানুষগুলোর মধ্যকার সম্পর্ক জটিল জালের মতো ছড়িয়ে আছে ৷
ক. সমাজের ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটি?
খ. সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল মুকুলের এলাকাটি কোনটিকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রত্যয়টির সাথে সম্প্রদায়ের পার্থক্য আলোচনা কর।
পৃথিবীর সর্বত্র নববর্ষ একটি প্রচলিত উৎসব। সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তক। বাংলা নববর্ষ এখন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বজনীন এক জাতীয় উৎসবে পরিণত হয়েছে। বাঙালির কর্মপ্রভাবে নববর্ষের ব্যাপক প্রভাব রয়েছে। নববর্ষকে কেন্দ্র করে চারদিকে নানারকম মেলা বসে। পান্তা-ইলিশ খাওয়ার মহাউৎসব চলে। নববর্ষ আজ সত্যের গৌরব, মঙ্গলের গৌরব। মহত্ত্বের গৌরবে সকলের জীবন উদ্ভাসিত হয়ে উঠুক— সেই প্রত্যাশা সকলের । ক. ম্যাকাইভারের মতে, সমাজের অর্থ কী?
খ. বস্তুগত সংস্কৃতি বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত বিষয়টি তোমার পাঠ্যবইয়ের কোন প্রত্যয়কে ইঙ্গিত করে?- ব্যাখ্যা কর।
ঘ. উক্ত প্রত্যয়ের সাথে সভ্যতার পার্থক্য বিশ্লেষণ কর।
তিতাস নদীর পাড়ে রমেশের গ্রাম। রমেশের বাবা-চাচা সবাই মাছ ধরে ও মাছ বিক্রি করে জীবন নির্বাহ করে। বংশ পরস্পরায় এটাই তাদের কাজ। গ্রামের বেশিরভাগ মানুষের পেশাও তাই। এরা পরস্পরের প্রতি খুব বেশি আন্তরিক। পড়াশুনায় রমেশের ভীষণ আগ্রহ। গ্রামের স্কুলের সে নিয়মিত ছাত্র। পড়াশোনার ফাঁকে ফাঁকে সে বাবা-চাচাদের সাথে মাছ ধরে ও বিক্রিতে সহায়তা করে। মেধাবী রশেষ মেডিকেল পাস করে এখন ডাক্তার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত। সপ্তাহে একদিন সে তাঁর গ্রামের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকে।
ক. মুখ্য দল কাকে বলে?
খ. প্রথা মূলত সামাজিক ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত জনসমষ্টি সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর
ঘ. তুমি কি মনে কর রমেশের পেশার পরিবর্তন সামাজিক গতিশীলতা সৃষ্টিতে সহায়ক?- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
শুভপুর গ্রামের কতিপয় যুবক করোনা মহামারির প্রথমদিকে গ্রামের মানুষদের স্বাস্থ্য সচেতনতামূলক নানা কর্মসূচি গ্রহণ করে। হাত ধোঁয়া, স্যানিটাইজার ব্যবহার, মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ নানাবিধ প্রচারণা চালায় এবং গ্রামের হতদরিদ্র পরিবারের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থা করে। তাদের এ জাতীয় কর্মকাণ্ড গ্রামের মানুষের নিকট খুব সমাদৃত হয়। বর্তমানে তারা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতায় গ্রামের মানুষের কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য ‘সবুজ সাথি' নামে একটি ক্লাবের মাধ্যমে কাজ করে যাচ্ছে। ক. বন্যদশা বলতে কী বোঝ?
খ. সমাজ অর্থ সহযোগিতা- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে গ্রামের যুবকদের উদ্যোগ সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. ‘সবুজ সাথি' শুভপুর গ্রামে পরিবর্তন আনতে সক্ষম— বিশ্লেষণ কর।
আমাদের সমাজব্যবস্থায় একসময় বয়োজ্যেষ্ঠরা ছোটদেরকে গল্প, রূপকথা ও উপদেশমূলক বাণী শোনাত। একসময় গ্রামে-গঞ্জে পালাগান, জারি-সারি ইত্যাদি ব্যাপকভাবে হতো। বিশেষ করে পুঁথিপাঠ, গাজির গান, শ্লোকের মধ্য দিয়ে মানব চরিত্রের গুণাবলি প্রকাশ পেত। বয়োজ্যেষ্ঠরা মনে করে, সময়ের পরিবর্তন হলেও এসবের প্রয়োজন এখনো শেষ হয়ে যায়নি।
ক. সমাজ কাঠামো কী?
খ. সভ্যতা মূলত বস্তুগত-- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে সংস্কৃতির কোন ধরনটি উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত বিষয়াবলি সামাজিক নিয়ন্ত্রণে কীভাবে ভূমিকা রাখতে পারে? তোমার মত দাও।

ক. জনসংখ্যার দিক থেকে বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি?
খ. জুম চাষ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের নৃগোষ্ঠী-১-এর সংক্ষিপ্ত পরিচয় দাও ।
ঘ. "নৃগোষ্ঠী-২-এর জীবনধারা ও বাঙ্গালি সংস্কৃতির মধ্যে তাৎপর্যপূর্ণ ভিন্নতা রয়েছে"- মূল্যায়ন কর।
দৃশ্যকল্প-এক : আরও দশঘর পরিবারের সাথে রাধানাথ বর্মণের পরিবার কক্সবাজারের জেলে পল্লিতে বাস করে। মাছ ধরাকে কেন্দ্র করেই পরিবারগুলোর জীবন-জীবিকা, উৎসব, আনন্দ। যেকোনো প্রতিকূলতাকে তারা একসাথে মোকাবিলা করে ।
দৃশ্যকল্প-দুই : স্থানীয় প্রাইমারি স্কুলে পড়ার সময়ই রাধানাথ বর্মণের মেধা শিক্ষকদের নজরে পড়ে। বাবা কাকার সাথে মাছ ধরার পাশাপাশি সে লেখাপড়া চালিয়ে যেতে থাকে এবং উচ্চশিক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। বর্তমানে তিনি সমাজ গবেষণায় ব্যস্ত ।
ক. প্রাথমিক দলের প্রধান বৈশিষ্ট্য লেখ।
খ. 'প্রথা মূলত সামাজিক' – বুঝিয়ে লেখ। -
গ. উদ্দীপকের দৃশ্যকল্প-এক এ সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়টি উল্লেখ আছে? ব্যাখ্যা কর।
ঘ. 'দৃশ্যকল্প-দুই এ বর্ণিত সামাজিক গতিশীলতা সমাজ পরিবর্তনে সহায়ক' - বিশ্লেষণ কর।

ক. সংঘ কী?
খ. পরিবার সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম বাহন- বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের চিত্র 'ক' এর '?' চিহ্নিত স্থানে কোন মৌল প্রত্যয়ের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত 'ক' ও 'খ' এর মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।
মোহন মিয়া রসুলপুর গ্রামের একজন কৃষক। তিনি সনাতন পদ্ধতি তথা গরুর লাঙল দ্বারা চাষাবাদ করেন। গ্রামের অনেকেই লাঙলের পরিবর্তে ট্রাক্টর এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে। এতে উৎপাদন বৃদ্ধি পায়। তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়। মোহন মিয়ার বড় ছেলে দুলাল পিতাকে ট্রাক্টরসহ অনেক কৃষি যন্ত্র কিনে দিলেও তিনি লাঙল দ্বারাই চাষাবাদ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এমনকি অন্যান্য যন্ত্রপাতিও ব্যবহার করতে চান না ।
ক. সমাজবিজ্ঞানকে সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতার বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে?
খ. অবস্তুগত সংস্কৃতি বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে মোহন মিয়ার সনাতন পদ্ধতিতে এবং গ্রামবাসীর আধুনিক পদ্ধতিতে চাষাবাদ সমাজবিজ্ঞানের কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর ।
ঘ. 'আধুনিক যন্ত্রপাতির ব্যবহার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে'- বিশ্লেষণ কর।

ক. সামাজিক গতিশীলতাকে কতটি ভাগে ভাগ করা যায়? ১
খ. সংঘ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে চিত্র 'ক' ও' চিত্র 'খ' এ কোন কোন মৌল প্রত্যয়ের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? তার প্রকৃত রূপ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলোর মধ্যকার বৈসাদৃশ্যমূলক সম্পর্ক বিশ্লেষণ কর ।
সীমু তার বাবা-মার সাথে বিদেশে বসবাস করে। সে দেশে এসে ঢাকার মহিলা সমিতির নাট্যমঞ্চে বাবা-মার সাথে নাটক উপভোগ করার সময় বিদ্যুৎ চলে গেলে বিকল্প ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে।
ক. বৈজ্ঞানিক পদ্ধতি কী?
খ. আত্মহত্যা কী? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের সীমু ও তার বাবা-মার নাটক উপভোগ করা কোন সংস্কৃতির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা সভ্যতার উৎকর্ষতাই প্রমাণ করে। - বিশ্লেষণ কর।