Questions in this chapter
একটি জরিপ চালিয়ে দেখা গেল যে, ক্রাউন বাল্বের 20টির মধ্যে গড়ে একটি ত্রুটিপূর্ণ। 10টি বাল্ব একটি প্যাকেটে সরবরাহ করা হলো। রাইসা বলল যে, 2000টি প্যাকেটের মধ্যে 50% এর বেশি প্যাকেটে কোন ত্রুটিপূর্ণ বাল্ব নেই।
ক. পৈঁসু চলক কী?
খ. পৈঁসু বিন্যাসের পরামিতি ঋণাত্মক হতে পারে কি? ব্যাখ্যা কর।
গ. 2টি ত্রুটিপূর্ণ বাল্ব হবার সম্ভাবনা বের কর।
ঘ. রাইসার উক্তিটি যথার্থ কি-না? মন্তব্য কর।
কোনো জ্যাকেট ফ্যাক্টরির তৈরিকৃত জ্যাকেটের 0.2% খারাপ। তৈরিকৃত জ্যাকেটের 100টি করে প্যাকেটজাত করা হয়। ম্যানেজার সাহেব বললেন, কোনো একদিনের তৈরিকৃত 1000টি জ্যাকেটের মধ্যে 400টির বেশি খারাপ হবে না।
ক. পৈঁসু চলক কী?
খ. পৈঁসু বিন্যাসের গড় 4 এবং পরিমিত ব্যবধান 2 -মন্তব্য কর।
গ. বিন্যাসটি হতে P(x = 2) নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের আলোকে ম্যানেজারের বক্তব্যের সত্যতা যাচাই কর।
বাংলাদেশে প্রতি 1000 জনের মধ্যে অল্প কিছু লোক শহরে এবং অবশিষ্ট লোক গ্রামে বাস করে। দৈবভাবে কয়েকজন লোকের একটি নমুনা নেওয়া হলো। এ নমুনায় শহরে বাস করা লোকের সংখ্যা পৈঁসু বিন্যাস মেনে চলে যেখানে ।
ক. পৈঁসু বিন্যাস কী?
খ. পৈঁসু বিন্যাসের পরামিতি সর্বদাই ধনাত্মক- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে সম্ভাবনা অপেক্ষক নির্ণয়পূর্বক P(x ≥ 1) এর মান নির্ণয় কর।
ঘ. বঙ্কিমতাঙ্ক ও সূঁচলতাঙ্ক নির্ণয়পূর্বক বিন্যাসটির আকৃতি ও প্রকৃতি সম্পর্কে মন্তব্য কর।
কোনো একটি দোকানে প্রতি মিনিটে আগত ক্রেতার সংখ্যা পৈঙ্গু বিন্যাস মেনে চলে যার গড় 3।
ক. আদর্শ পরিমিত চলকের ভেদাঙ্ক কত?
খ. দ্বিপদী বিন্যাস কখনও পরিমিত বিন্যাসে পরিণত হতে পারে কি? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে P(x ≥ 1) নির্ণয় কর, যেখানে ক্রেতার সংখ্যা।
ঘ. P(x-2) 3 P(x - 3) নির্ণয়পূর্বক উক্ত সম্ভাবনাদ্বয়ের মধ্যে সম্পর্কের ব্যাখ্যা দাও।
কোনো একটি দোকানে প্রতি মিনিটে আগত ক্রেতার সংখ্যা পৈঙ্গু বিন্যাস মেনে চলে যার গড় ও। রনি মন্তব্য করল প্রতি মিনিটে 2 জন ক্রেতা আসার সম্ভাবনা প্রতি মিনিটে ও জন ক্রেতা আসার সম্ভাবনার সমান।
ক. পৈঙ্গু চলক কি?
খ. পরিমিত বিন্যাসের গড় ঋণাত্মক হতে পারে কি? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে P(0 ≤ x ≤ 1) এর মান নির্ণয় কর। যেখানে x = ক্রেতার সংখ্যা।
ঘ. তুমি কি রনির মন্তব্যের সাথে একমত? সম্ভাবনা নির্ণয়পূর্বক মতামত দাও।
পৈঁসু বিন্যাস কি?
পৈঁসু বিন্যাসের একটি বাস্তব উদাহরণ লেখ।
পৈঁসু চলক কাকে বলে?
কোন পরিস্থিতিতে দ্বিপদী বিন্যাস পৈঁসু বিন্যাসে পরিণত হয়? ব্যাখ্যা কর।
পৈঁসু চলক কী?
পৈঁসু বিন্যাস কী?
পৈঁসু বিন্যাসের গড় 4 এবং পরিমিত ব্যবধান 2 -মন্তব্য কর।
পৈঁসু বিন্যাসের পরামিতির মান সব সময় ধনাত্মক হয়-ব্যাখ্যা কর।
দ্বিপদী বিন্যাস কখনও পরিমিত বিন্যাসে পরিণত হতে পারে কি? ব্যাখ্যা কর।
পৈঁসু বিন্যাসের বঙ্কিমতা কোন ধরনের ব্যাখ্যা কর।
পৈঁসু বিন্যাসের পরামিতি ধনাত্মক ব্যাখ্যা কর।