Questions in this chapter
জামান সাহেব বিদেশ গমনের উদ্দেশ্যে ই-টিকেটিং ব্যবস্থার সহায়তা নিলেন। তিনি দেখতে পেলেন ওয়েবসাইটে সিডিউল অনুযায়ী আসন বিন্যাস খালিসহ সংশ্লিষ্ট বিমানের যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। অনলাইন পেমেন্টের সুবিধা নিয়ে তিনি টিকেট সংগ্রহ করলেন।
ক. রেকর্ড কী?
খ. “সর্টিং ও ইনডেক্সিং এক নয়”- ব্যাখ্যা কর।
গ. জামান সাহেব কোন ধরনের ডেটাবেজ ম্যানেজমেন্টের সুবিধা গ্রহণ করলেন তা বর্ণনা কর ।
ঘ. “এ ব্যবস্থা সকল সেবাদানকারী প্রতিষ্ঠানে চালু করা গেলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবে রূপ নেবে।" বক্তব্যটি মূল্যায়ন কর ।

ক. ডেটাবেজ কী?
খ. "মেমো” ডেটা টাইপ কেন ব্যবহার করা হয়?
গ. টেবিল নং-২ এর ৩নং ফিল্ডের ডেটা টাইপ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের টেবিল দু'টির মধ্যে রিলেশন তৈরির সম্ভাব্যতা যচাই কর।
একটি কলেজের ফলাফলের ডেটাবেজ থেকে একজন শিক্ষার্থীর তথ্য খোঁজার জন্য তিনজন ছাত্রকে নির্দেশ দেওয়া হলো। ১ম ছাত্র শর্ত সাপেক্ষে কমান্ড দিয়ে, ২ য় ছাত্র ডেটাবেজের টেবিলের তথ্য সাজিয়ে এবং ৩য় ছাত্র ২য় ছাত্রের চেয়ে দ্রুততর কৌশল প্রয়োগে তথ্য খুঁজে বের করে।
ক. ডেটা এনক্রিপশন কী?
খ. জাতীয় পরিচয়পত্রের তথ্য সংবলিত ডেটাবেজের ধরন ব্যাখ্যা কর।
গ. তথ্য খোঁজার ক্ষেত্রে ২য় ছাত্রটির কৌশল বর্ণনা কর।
ঘ. ১ম ও ৩য় ছাত্রের কৌশল দুটির মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচনের জন্য 'ক' এলাকার ভোটার লিস্ট হালনাগাদ করার পরিকল্পনা করছে। এজন্য প্রয়োজনীয় তথ্যগুলো সরবরাহ করার জন্য তথ্য সংগ্রহকারীকে একজন ভোটারের নাম, পিতার নাম, বয়স, ধর্ম, জন্ম তারিখ, জন্মস্থান সংগ্রহ করার জন্য বললেন। উক্ত তথ্যগুলো দিয়ে একটি ডেটাবেজ ফাইল তৈরি করা হলো। অন্যদিকে নাম, বয়স ও জন্ম তারিখ ব্যবহার করে জনসংখ্যা পরিসংখ্যান করার জন্য অপর একটি ফাইল তৈরি করা হলো।
ক. SQL কী?
খ. "প্রাইমারি কী ও ফরেন কী এক নয়"- বুঝিয়ে লিখ।
গ. উদ্দীপকে বর্ণিত নির্বাচনের জন্য ডেটাবেজ ফাইলের ফিল্ডের ডেটা টাইপের বর্ণনা কর ।
ঘ. উদ্দীপকে বর্ণিত দুটি ফাইলের মধ্যে কীভাবে রিলেশন তৈরি করা যায়? – তোমার মতামত বিশ্লেষণ কর।
একটি শিক্ষা প্রতিষ্ঠানের ডেটাবেজ তৈরির জন্য শিক্ষার্থীর আইডি, নাম, পিতার নাম, ঠিকানা, জন্ম তারিখ, সেকশন ইত্যাদি ফিল্ড সংযুক্ত আছে।
ক. ডেটাবেজ কী?
খ. দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরির প্রধান শর্ত লিখ।
গ. উদ্দীপকে উল্লিখিত ফিল্ড নিয়ে শিক্ষার্থীদের একটি ডেটাবেজ তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের যেকোনো দুইটি রেকর্ড সংযোজন করার জন্য SQL কমান্ড লিখে ব্যাখ্যা কর।

ক. রেকর্ড কী?
খ. ডেটা সুরক্ষার পদ্ধতি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে ডেটা টাইপ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের টেবিলদ্বয়ের মধ্যকার সম্পর্কের কারণ ও সুবিধার সক্ষে তোমার মতামত ব্যক্ত কর।

ক. ক্যুয়েরি কী?
খ. দুটি ডাটা টেবিলের প্রাইমারি কী (Key) ফিল্ড কখন একই হওয়া প্রয়োজন- ব্যাখ্যা কর ।
গ. Product Table এ কোন ফিল্ডটিকে Primary Field বিবেচনা করবে? বর্ণনা কর ।
ঘ. বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুটিতে যে ধরনের সম্পর্ক করা যায়, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে তার প্রভাব মূল্যায়ন কর।

ক. ডেটাবেজ কাকে বলে?
খ. ইনডেক্সিং এর তুলনায় সর্টিং এ বেশি মেমরি প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের টেবিল-ক" এ উল্লিখিত ১নং ফিল্ডের ডেটা টাইপ বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব কিনা বিশ্লেষণ কর।
ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রে ওয়ার্ডভিত্তিক কম্পিউটার ডেটাবেজ সিস্টেম চালু রয়েছে। যাতে প্রতিদিনের জন্ম, মৃত্যু, বিবাহ নিবন্ধন করা তথ্য সংরক্ষণ করা হয়। হাসিবের জন্ম নিবন্ধনের জন্য তার মা তথ্য সেবা কেন্দ্রে গেলে সেখানে তাকে হাসিবের নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, ধর্ম, জাতীয়তা ও অন্যান্য যাবতীয় তথ্য প্রদান করতে হলো ।
ক. RDBMS কী?
খ. “চলক ও ধ্রুবক এক নয়”- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ফিল্ড (Field) এর আলোকে কয়েকজনের একটি নমুনা ডেটাবেজ তৈরি কর।
ঘ. 'উপরোক্ত পদ্ধতি বাস্তবায়ন হলে ইউনিয়ন পর্যায়ে নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে'- মূল্যায়ন কর।
জেনারেল হাসপাতাল ডেটাবেজে রোগীদের তথ্য সংরক্ষণের জন্য দু'টি ডেটা টেবিল ব্যবহার করে। একটিতে রোগীর নাম, মোবাইল নাম্বার, জন্ম তারিখ এবং অন্যটিতে মোবাইল নাম্বার, রোগের বর্ণনা, ব্যবস্থাপত্র, ফিস সংরক্ষিত থাকে।
ক. ক্যুয়েরি ভাষা কী?
খ. ডেটাবেজে ইনডেক্স ফাইল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় বুঝিয়ে লেখ।
গ. ডেটাবেজের ১ম টেবিলের ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা করে।
ঘ. টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি সম্ভব কি না- যুক্তিসহ বিশ্লেষণ কর।

Table-1 কে সাজিয়ে Table-2 এর অনুরূপ একটি টেবিল তৈরি করা হলো।
ক. ডেটাবেজ কী?
খ. ডেটাবেজে রিলেশন তৈরি করলে কী সুবিধা পাওয়া যায়?
গ. উদ্দীপকে Table-1 এ কোন ফিল্ডটি প্রাইমারি কী ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে Table-2 সাজানোর পদ্ধতিটির গ্রহণযোগ্যতা বিশ্লেষণ কর।

ক. ডেটা এনক্রিপশন কী ?
খ. ফিল্ড এবং রেকর্ড এক নয়” – ব্যাখ্যা কর।
গ. টেবিল-১ হতে টেবিল-২ এর মধ্যে কী ধরনের রিলেশনশিপ বিদ্যমান? ব্যাখ্যা কর।
ঘ. টেবিল-১ হতে Roll নং 03 এর ডেটা মুছে ফেলার জন্য এবং টেবিল-২ এ Bony নামের ছাত্রটির ICT তে প্রাপ্ত নম্বর 55 এর পরিবর্তে 75 পরিবর্তন করার জন্য SQL কমান্ড লিখ ।

ক. ডেটা এনক্রিপশন কী?
খ. দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরির প্রধান শর্ত লিখ ।
গ. উদ্দীপকের টেবিলের ডেটা টাইপ ব্যাখ্যা কর এবং যাদের GPA-5:00 এর কম তাদের ডেটা দেখার জন্য SQL কুয়েরি লিখ।
ঘ. উদ্দীপকের টেবিলটির রেকর্ডগুলোকে যথাযথভাবে সাজানোর জন্য কোন প্রক্রিয়াটি অধিকতর উপযোগী হবে? বিশ্লেষণ কর।

ক. কম্পোজিট প্রাইমারি কী বলতে কী বুঝ?
খ. “প্রযুক্তির ব্যবহার সর্বক্ষেত্রে নয়, প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহার করাই শ্রেয়”- ব্যাখ্যা কর।
গ. Result টেবিলটিতে যাদের GPA 4.50 এর সমান বা বেশি তাদের Code, Age, GPA দেখানোর জন্য Output সহ SQL কমান্ড লেখ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত টেবিল দুটির মধ্যে কোন ধরনের রিলেশন তৈরি সম্ভব বিশ্লেষণ পূর্বক মতামত দাও।

ক. সাইফার টেক্সট কী?
খ. SELECT* FROM Result WHERE gpa > 3.00 AND gpa<5.00 - ব্যাখ্যা কর।
গ. Employee টেবিলের ফিল্ডগুলোর ডেটা টাইপ ব্যাখ্যা কর ।
ঘ. উদ্দীপকের টেবিলম্বয়ে রিলেশন স্থাপন করা যাবে কি-না বিশ্লেষণ কর।

ক. SQL কী?
খ. সর্টিং ও ইনডেক্সিং এক নয় - ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের Table-1 MS Access ব্যবহার করে তৈরি করার পদ্ধতি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের Table-1 ও Table-2 এর মধ্যে রিলেশন তৈরির শর্ত উল্লেখপূর্বক এদের মধ্যে কি ধরনের রিলেশন সম্ভব তা দেখাও ।

ক. ডেটাবেজ কী?
খ. ডেটাবেজ ইনডেক্সিং কেন করা হয়- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের টেবিল দুটির মধ্যে কী ধরনের রিলেশন তৈরি সম্ভব? ব্যাখ্যা কর।
ঘ. SQL ব্যবহার করে উদ্দীপকের Admission Table এর যাদের ভর্তি 01 - 06 - 18 থেকে 30 - 06 - 18 তারিখের মধ্যে তাদের তথ্য প্রদর্শন কর। Marks Table এর English বিষয়ের নম্বর 78 এর পরিবর্তে 87 করার কমান্ড লিখ ।

ক. Foreign Key কী?
খ. Encrypted data বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর ।
গ. Table-1 এর ফিল্ডের ডেটা টাইপ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায় কি- না- তোমার মতামত বিশ্লেষণ কর।

ক. DBMS কী?
খ. National ID কেন প্রাইমারি কী হবে ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকের Customer table এর ফিল্ডের ডেটা টাইপ ব্যাখ্যা কর ।
ঘ. উদ্দীপকের টেবিলদ্বয়ের মধ্যে কোন ধরনের রিলেশন সম্ভব? যুক্তিসহকারে বিশ্লেষণ কর।

ক. ডেটাবেজ প্রশাসক কাকে বলে?
খ. ইনডেক্সিং ও সর্টিং এর পার্থক্য কী কী ?
গ. উদ্দীপকে উল্লেখিত টেবিলের ফিন্ডের ডেটা টাইপ বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত টেবিলে যে সকল কর্মকর্তার পদবী Manager তাদের তথ্য প্রদর্শনের জন্য SQL command লেখ।