Questions in this chapter
হাসান সাহেব একটি দেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়ে ডিসেম্বর মাসে যোগদান করতে এসে দেখলেন ঠাণ্ডা মোটেই নেই এবং প্রায় প্রতিদিন বিকেলে বজ্রসহ বৃষ্টিপাত হয়। তিনি আরো জানতে পারলেন জলবায়ু অনুকূলে থাকায় এখানে রাবার ও পাম গাছ ভালো জন্মে।
ক. বৃষ্টিপাতের সংজ্ঞা দাও ।
খ. আবহাওয়ার উপাদান ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে আলোচিত দেশটির জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশটির উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব বিশ্লেষণ করো।
প্টুয়াখালী রিকশা চালক মনু মিয়া দু'জন ছাত্রীকে কলেজে পৌঁছে দেয়। পথিমধ্যে তারা মেরু অঞ্চলের বরফ গলনের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল পানির নীচে তলিয়ে যেতে পারে বলে উল্লেখ করে। এতে মনু মিয়া শংকিত হয়ে পড়ে।
ক. একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো।
খ. ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ব্যাখ্যা করো
গ. উদ্দীপকে ইঙ্গিত বিষয়টির কারণ ব্যাখ্যা করো।
ঘ. মনু মিয়ার শংকিত হওয়ার বিষয়টি থেকে পরিত্রাণের উপায় বিশ্লেষণ করো ।

ক. স্বাভাবিক তাপ হ্রাসহার কী?
খ. গ্রিন হাউস প্রতিক্রিয়া ও বিশ্ব উষ্ণায়ন এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকে A চিহ্নিত অঞ্চলের জলবায়ু পৃথিবীর অন্য কোন কোন অঞ্চলে পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে B এবং C. চিহ্নিত অঞ্চলের জলবায়ুর সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করো ।
জলবায়ু অঞ্চল কাকে বলে?
নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলে?
নিরক্ষীয় জলবায়ু কাকে বলে?
মৌসুমি বায়ু কাকে বলে?
আর্দ্রতা কাকে বলে?
মৌসুমি জলবায়ু কী?
একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো ?
স্বাভাবিক তাপ হ্রাসহার কী?
বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
নিরক্ষীয় অঞ্চলে কেন অধিক বৃষ্টিপাত হয়? ব্যাখ্যা কর।
'শিল্পায়ন বৈশ্বিক উষ্ণায়নের কারণ'- ব্যাখ্যা কর।
বায়ুপ্রাচীরজনিত বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয়?
বনভূমি কীভাবে জলবায়ুকে প্রভাবিত করে?
‘শিল্পায়ন বৈশ্বিক উষ্ণায়নের কারণ - ব্যাখ্যা করে।
নিরক্ষীয় অঞ্চলে গভীর অরণ্য সৃষ্টি হওয়ার কারণ ব্যাখ্যা করো ।
বিশ্ব উষ্ণায়নের কারণ ব্যাখ্যা করো ।
ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ ব্যাখ্যা করো।