Questions in this chapter
নৌবিমার দাবি প্রমাণের গুরুত্বপূর্ণ দলিল -
'Loyds'-এর উৎপত্তি হয়-
'জেটিসন' শব্দটি জড়িত-
'জেটিসন' শব্দটি নিচের কোন বিমার সঙ্গে জড়িত?
প্রধানত নৌবিমা ব্যবসায়কে কেন্দ্র করে কত সালে The Lloyds Assurance এবং The Royal Exchange নামে দুটি কোম্পানি গঠিত হয়?
ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সর্বপ্রথম বিস্তার লাভ করে কোন বিমা ব্যবস্থা?
জেটিসন' শব্দটি জড়িত-
নৌবিমা চুক্তির অব্যক্ত শর্ত কোনটি?
Annuity শব্দটি এসেছে-
নৌবিমার অব্যক্ত শর্ত নয় -
কোনটি বিমার নৈতিক ঝুঁকি নয়?
বাংলাদেশে নৌবিমা সংক্রান্ত কার্যাবলি পরিচালনা করছে-
নৌবিমার বিশেষ আংশিক ক্ষতি-
নৌবিমায় সামগ্রিক ক্ষতির যে অংশটুকু উদ্ধার করা সম্ভব তাকে যে ধরনের ক্ষতির অন্তর্ভুক্ত করা হয়
কোনটি নৌ-প্রাকৃতিক বিপদ নয়?
তানিন শিপিং লি.-এর একটি পণ্য বোঝাই জাহাজ ০১-০৯- ১৮ তারিখে যাত্রা শুরু করার কথা। জাহাজটি যথাসময়ে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর প্রাক্কালে পণ্য বোঝাই জাহাজের ক্ষেত্রে ধাক্কাজনিত বিপদের জন্য বিমা চুক্তি করে। পথিমধ্যে একটি ভাসমান বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি নিমজ্জিত হয়। জাহাজ ও পণ্যের জন্য ক্ষতিপূরণ আদায় হলেও তানিন শিপিং লি. মাশুল আদায় করতে ব্যর্থ হয় ।
ক. পণ্য নিক্ষেপণ কী?
খ. নৌ দায় বিমা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে জাহাজটিকে কোন ধরনের নৌ বিপদ মোকাবিলা করতে হয়েছে? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে তানিন শিপিং লি.-এর পক্ষে মাশুল আদায়ে ব্যর্থতা যৌক্তিক ছিল— বিশ্লেষণ করো
চাঁদপুর নদীবন্দর থেকে ‘বোরাক' নামের একটি জাহাজ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে নৌ-পুলিশের টহল দল প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ কাগজপত্র না থাকায় জাহাজটিকে আবার চাঁদপুর বন্দরে ফেরত পাঠায়। পথিমধ্যে গ্রীনলাইন নামক জাহাজের সাথে ধাক্কা লাগায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে জাহাজী কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দাবি করলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদানে অস্বীকৃতি জানায় ।
ক. নৌ দায় বিমা কী?
খ. পণ্য নিক্ষেপণ কী?
গ. নৌ পুলিশের সিদ্ধান্তটি নৌ বিমা চুক্তির কোন শর্তাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো ।
ঘ. বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদানে অস্বীকার করা কি যৌক্তিক বিশ্লেষণ করো ।
মত চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 'রূপসা' নামক একটি জাহাজ নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে যেটির জন্য মিতা বিমা কোম্পানির কাছে বিমা চুক্তি করা হয়েছিল। জাহাজটি পথিমধ্যে প্রবল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যায় । জাহাজ কর্তৃপক্ষ বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করে এবং বিমা কোম্পানি তাঁ পরিশোধ করে দেয়। বিমা কোম্পানি জাহাজটি উদ্ধার করে । পরবর্তীতে জাহাজ কোম্পানি জাহাজের মালিকানা দাবি করে আদালতে মামলা দায়ের করে । আদালত জাহাজ কোম্পানির বিপক্ষে রায় দেয় !
ক. সামুদ্রিক ক্ষতি কী?
খ. সমুদ্রে পণ্য নিক্ষেপণ কেন করা হয়?
গ. উদ্দীপকে নৌ-বিমার বিষয়বস্তুটি কোন ধরনের? ব্যাখ্যা করো ।
ঘ. 'রূপসা' জাহাজ মালিকের বিরুদ্ধে আদালতের রায় দেওয়ার যৌক্তিকতা মূল্যায়ন করো ।
জনাব আলফাজ 'সমুদ্রের রাজা' নামক একটি জাহাজের মালিক ।পণ্য নিয়ে জাহাজটি ১ এপ্রিল ২০১৮ তারিখে বাংলাদেশের মংলা বন্দর থেকে ছেড়ে ৩০ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে ইতালির ভেনিস বন্দরে পৌছাবে বলে নৌ বিমা চুক্তিপত্রে উল্লেখ করে তিনি ‘চিত্রা' বিমা কোম্পানির সঙ্গে একটি বিমা চুক্তি করেন। জাহাজটি ১০ এপ্রিল ২০১৮ তারিখে মংলা বন্দর থেকে যাত্রা শুরু করে । জাহাজটি ভাসমান বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে সমুদ্রে ডুবে গেলে জাহাজটির মালিক বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করে।
ক. নৌ বিপদ কী?
খ. নৌ বিমায় অব্যক্ত শর্ত বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের জনাব আলফাজ কোন ধরনের নৌ বিমাপত্র গ্রহণ করেছিল? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত জাহাজ কোম্পানির মালিক জনাব আলফাজের ক্ষতিপূরণের দাবির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
জনাব মাহমুদ জাহাজযোগে পণ্য প্রেরণে একটি বিমাকারী প্রতিষ্ঠান থেকে একটি নৌ-বিমাপত্র গ্রহণ করেন। বিমাপত্রে বিমাকৃত বিষয়বস্তুর মূল্য ৫,০০,০০০ টাকা নির্ধারণপূর্বক তা উল্লেখ করা হয়। পথিমধ্যে জাহাজটি দুর্ঘটনা কবলিত হয়। দুর্ঘটনায় জাহাজটির ক্ষতির পরিমাণ ৪,০০,০০০ টাকা এবং জাহাজের বাজারমূল্য ছিল ১৫,০০,০০০ টাকা
ক. ত্যাগ স্বীকার কী?
খ. ভাসমান নৌ-বিমাপত্র জাহাজ ব্যবসায়ীদের জন্য বেশি উপযোগী —ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব মাহমুদ কত টাকা ক্ষতিপূরণ পাবেন?
ঘ. উদ্দীপকে আলোচিত বিমাপত্রটি বিমাগ্রহীতার যথাযথ ক্ষতিপূরণ প্রাপ্তি নিশ্চিত করে —ব্যাখ্যা করো।