Questions in this chapter

HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
All Topics
View

মিলন সাহেব রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হতে চান। এ জন্য সহজ উপায় হলো তাকে এমন একটি সংগঠনের সদস্য হতে হবে যা কমবেশি সংগঠিত এবং যার একটি কর্মসূচি আছে।

ক. সরকার কী?

খ. ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে বর্ণিত সংগঠনটির বৈশিষ্ট্যগুলো লেখো।

ঘ. উদ্দীপকের আলোকে সংগঠনটির কার্যাবলি আলোচনা করো।

MSB_2022
Views: 150Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
All Topics
View

একজন শ্রেণিশিক্ষক শ্রেণিকক্ষে একটি কৃত্রিম নির্বাচনের আয়োজন করেন। ছাত্ররা এই নির্বাচনে সেলিমকে শ্রেণির নেতা হিসেবে নির্বাচিত করে। শিক্ষক মহোদয় ছাত্রদের কাছে জানতে চাইলেন, কেন তারা সেলিমকে নির্বাচিত করেছে? ছাত্ররা বললো, সেলিমের আকর্ষণীয় গুণাবলি ও দক্ষতা তাদেরকে আকৃষ্ট করেছে।

ক. "রাজনৈতিক দল এমন একটি জনসংঘ যার সদস্যগণ রাজনৈতিক ক্ষমতা দখলের প্রতিযোগিতায় ঐক্যবদ্ধভাবে কাজ করে।"- উক্তিটি কার?

খ. চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের আলোকে সেলিমের নির্বাচিত হওয়ার কারণ ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত সেলিমের মতো নেতৃত্বের ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় কী ধরনের ভূমিকা রাখতে পারে? মূল্যায়ন করো।

MSB_2022
Views: 401Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
All Topics
View

মি. 'X' এর সংগঠনের কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত। সংগঠনটি জনমত গঠনের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়। অপরদিকে মি. 'Y' এর সংগঠনটি নিজেদের স্বার্থ রক্ষার জন্য সরকারের সিদ্ধান্তসমূহ প্রভাবিত করার চেষ্টা করে।

ক. নেতৃত্ব কী?

খ. বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত মি. 'X' ও মি. 'Y'-এর সংগঠনের মধ্যে তুলনা করো।

ঘ. গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় মি. 'X'-এর সংগঠনের ভূমিকা বিশ্লেষণ করো।

RB_2022
Views: 358Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
All Topics
View

সুমন ও বিজয় একটি গণতান্ত্রিক দেশের নাগরিক। তারা দুইজন দুইটি আলাদা সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুমনের সংগঠনটি সবসময় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে কাজ করে। অপরদিকে বিজয়ের সংগঠনটি নিজেদের স্বার্থ নিয়ে কাজ করে এবং তারা সরকারি সিদ্ধান্তসমূহকে নিজেদের অনুকূলে রাখার চেষ্টা করে।

ক. পৌরনীতি কী?

খ. কর্তব্য কীভাবে অধিকার নিশ্চিত করে?

গ. উদ্দীপকে উল্লিখিত সুমনের সংগঠনটি কোন ধরনের? ব্যাখ্যা - করো।

ঘ. উদ্দীপকের উল্লিখিত বিজয়ের সংগঠনটি কীভাবে সুশাসন নিশ্চিত করে বলে তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

DiB_2022
Views: 762Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
All Topics
View

I70AR88X

ক. শাসন বিভাগ কী?

খ. গণতান্ত্রিক নেতৃত্ব কেন প্রয়োজন?

গ. উদ্দীপকে বর্ণিত '?' চিহ্নিত স্থানে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টি নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে '?' চিহ্নিত সংগঠনটি উল্লিখিত ভূমিকা পালনের পাশাপাশি আর কী কী কাজ করে থাকে বলে তুমি মনে কর? আলোচনা করো।

DiB_2022
Views: 196Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
All Topics
View

জনাব 'ক' একজন জনপ্রিয় নেতা। তিনি দল-মত নির্বিশেষে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি বিশ্বাস করেন যে, একজন ভালো নেতা হবেন দায়িত্ববোধসম্পন্ন নিষ্কলুশ চরিত্রের অধিকারী। অপরদিকে জনাব 'খ' একজন রাজনীতিক হলেও তার মধ্যে প্রজ্ঞা ও জ্ঞানের অভাব দেখা যায়। তিনি ক্ষমতা দেখিয়ে অন্যদেরকে নিজের সমর্থনে রাখতে চান। তিনি কোনো সমালোচনা সহ্য করেন না।

ক. সরকার কী?

খ. সহিষ্ণুতা কেন প্রয়োজন?

গ. উদ্দীপকে জনাব 'ক' এর নেতৃত্বের যে গুণাবলি প্রকাশ পেয়েছে তা আলোচনা করো।

ঘ. সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে উল্লিখিত 'ক' ও 'খ' এর মধ্যে কোন ধরনের নেতৃত্ব প্রয়োজন বলে তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

DiB_2022
Views: 68Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
All Topics
View

রাফাত খান ও আলম খান একটি গণতান্ত্রিক দেশের নাগরিক। তারা দুইজন দু'টি আলাদা সংগঠনের সাথে যুক্ত। রাফাত। খানের সংগঠনটি সবসময় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে কাজ করে। অপরদিকে আলম খানের সংগঠনটি সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে রাখার চেষ্টা করে।

ক. নেতৃত্ব কী?

খ. উপদল বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে উল্লিখিত রাফাত খানের সংগঠনটি কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত সংগঠন দু'টির মধ্যে তুলনামূলক আলোচনা করো।

CB_2022
Views: 353Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
All Topics
View

ফখরুল হাদী একজন জনপ্রিয় রাজনৈতিক দলের নেতা। তিনি নিজের ব্যক্তিত্ব ও গুণাবলি দ্বারা দলীয় নেতাকর্মীদেরকে আকৃষ্ট করেন এবং এলাকার উন্নয়নে কাজ করেন।

ক. চাপসৃষ্টিকারী গোষ্ঠী কী?

খ. বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে ফখরুল হাদীর যে গুণাবলি প্রতিফলিত হয়েছে তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।

ঘ. ফখরুল হাদীর নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠায় কতটুকু সহায়ক? বিশ্লেষণ করো।

CB_2022
Views: 502Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
All Topics
View

জনাব মিলটন একটি সংগঠনের নেতা। তিনি আইনসভায় সরকারের গঠনমূলক সমালোচনা করেন। জনগণের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরে জনমত গঠনের চেষ্টা করেন। তিনি আগামী। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের স্বপ্ন দেখেন।

ক. নির্বাচকমণ্ডলী কী?

খ. চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে মিলটনের সংগঠনের কাজের সাথে পাঠ্যবইয়ের কোন সংগঠনের মিল রয়েছে?

ঘ. জনাব মিলটনের সংগঠনটি সুশাসন প্রতিষ্ঠায় কোন ধরনের ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।

ChB_2022
Views: 176Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
All Topics
View

জনাব 'ক' একটি রাজনৈতিক দলের নেতা। তিনি তার ব্যক্তিত্ব, বাচনভঙ্গী ও ব্যক্তিক গুণাবলি দ্বারা মানুষের উপর ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হন। কঠোর রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে তিনি জনগণের আস্থার প্রতীকে পরিণত হন। তিনি ভবিষ্যতে একটি সুন্দর, সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখেন। যে রাষ্ট্রে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সরকারের প্রতিটি কাজের নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে।

ক. রাজনৈতিক দল কী?

খ. বহুদলীয় ব্যবস্থা বলতে কী বোঝায়?

গ. জনাব 'ক'-এর মধ্যে কোন ধরনের নেতৃত্বের গুণাবলি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. সুশাসন প্রতিষ্ঠায় জনাব 'ক' এর নেতৃত্বের ভূমিকা বিশ্লেষণ করো।

ChB_2022
Views: 264Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
All Topics
View

বাঙালির খাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি তাঁর বাগ্মিতার মাধ্যমে খুব সহজেই জনগণকে আকৃষ্ট করতে পারতেন। তাঁর দূরদৃষ্টিসম্পন্ন ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাড়ে সাত কোটি বাঙালি জনতাকে স্বাধীনতার স্বপ্নে উজ্জীবিত করেছিল। সর্বোপরি, তাঁর যাদুকরী নেতৃত্বের কারণেই ১৯৭১ সালে বাঙালি লাভ করে তার দীর্ঘদিনের অন্তরে লালিত স্বপ্নের স্বাধীনতা।

ক. নৈতিকতা কী?

খ. চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে বর্ণিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে কোন ধরনের নেতৃত্ব বিরাজমান ছিল? ব্যাখ্যা করো।

ঘ. উক্ত নেতৃত্ব দেশপ্রেম সৃষ্টিতে অনন্য ভূমিকা পালন করে- বিশ্লেষণ করো।

SB_2022
Views: 195Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
All Topics
View

জনাব 'ক' নির্বাচনে মাধ্যমে ক্ষমতায় আরোহণ করে জনকল্যাণে কাজ করতে চান। এ লক্ষ্যে তিনি একটি সংগঠনের মনোনয়নে আইনসভার নির্বাচনে অংশগ্রহণ করেন। উক্ত সংগঠনটি। জাতীয় স্বার্থ সংরক্ষণে সচেষ্ট।

ক. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?

খ. নাগরিক জীবনে সাম্যের গুরুত্ব লেখো।

গ. উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন সংগঠনের কথা উল্লেখ করা হয়েছে? উক্ত সংগঠনের বৈশিষ্ট্য আলোচনা করো।

ঘ. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে উত্ত সংগঠনের ভূমিকা মূল্যায়ন। করো।

JB_2022
Views: 899Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
All Topics
View

'X' ও 'Y' আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক। উভয়ে ভিন্ন ভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত। 'X' এর সংগঠনটি জনমতের প্রতি লক্ষ্য রেখে কর্মসূচি প্রণয়ন ও প্রচার করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আরোহণ করতে চায়। অপরদিকে 'Y' এর সংগঠন প্রত্যক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করে না। সমস্বার্থ ও সমমনোভাবাপন্ন লোকদের নিয়ে গঠিত সংগঠনটি সরকারের নীতি ও আচরণকে নিজেদের অনুকূলে প্রভাবিত করতে চায়।

ক. গণতন্ত্র প্রধানত কয় প্রকার?

খ. অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক কী?

গ. উদ্দীপকে উল্লিখিত 'X' এর সংগঠনটির বৈশিষ্ট্য আলোচনা করো।

ঘ. সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত 'X' ও 'Y' এর সংগঠনটির পার্থক্য আলোচনা করো।

JB_2022
Views: 339Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
All Topics
View

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতুলনীয়। নেতৃত্বের কারণে বাঙালি জাতি ভীষণভাবে অনুপ্রাণিত হয়। তাঁর যাদুকরি বক্তব্য, আত্মবিশ্বাস, দেশপ্রেম বাঙালি জাতিকে দ্রুত সংঘবদ্ধ করে। এ কারণে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা হয়।

ক. সরকারের অঙ্গ কয়টি?

খ. বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন কেন?

গ. উদ্দীপকে কোন ধরনের নেতৃত্বের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো'।

ঘ. উদ্দীপকের নেতৃত্ব ছাড়া আর যেসব নৃেতত্ব আছে তা তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।

JB_2022
Views: 632Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
All Topics
View

জনাব 'ক' একটি সংগঠনের নেতা। যার কর্মকাণ্ড সারাদেশ ব্যাপী বিস্তৃত। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উক্ত সংগঠন থেকে মনোনয়ন লাভ করেছেন। অপরদিকে জনাব 'খ' আরেকটি সংগঠনের নেতা হিসেবে নিজেদের গোষ্ঠী স্বার্থরক্ষায় ব্যস্ত থাকেন।

ক. নেতৃত্ব কাকে বলে?

খ. গণমাধ্যমের স্বাধীনতা কীভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত জনাব 'ক' এবং জনাব 'খ' এর সংগঠনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো।

ঘ. গণতন্ত্র প্রতিষ্ঠায় উদ্দীপকে বর্ণিত জনাব 'ক' এর সংগঠনের ভূমিকা বিশ্লেষণ করো।

BB_2022
Views: 495Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
All Topics
View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দিলেন। তাঁর ভাষণে বাঙালি জাতি যাদুমন্ত্রের ন্যায় প্রভাবিত হয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো।

ক. প্রজাতন্ত্র কাকে বলে?

খ. সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্ব কীভাবে সহায়ক ভূমিকা পালন করে? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে বর্ণিত বঙ্গবন্ধুর নেতৃত্বের ধরন তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।

ঘ. জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় উত্ত ভাষণের গুরুত্ব বিশ্লেষণ করো।

BB_2022
Views: 70Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
All Topics
View

মি. 'চ' একটি সংগঠনের ইউনিয়ন পর্যায়ের একজন নেতা। সংগঠনটি সুনির্দিষ্ট নীতি ও কর্মসূচির মাধ্যমে জনমত গঠন করে এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চায়। অন্যদিকে 'চ' এর বন্ধু 'ছ' এমন একটি সংগঠনের সদস্য যাদের নির্দিষ্ট কোনো মতাদর্শ নেই, কিন্তু তারা বিভিন্নভাবে সরকারের ওপর প্রভাব খাটিয়ে তাদের স্বার্থ আদায়ের চেষ্টা করে।

ক. গণতন্ত্র কী?

খ. আইন মান্য করা হয় কেন?

গ. উদ্দীপকের 'চ' কোন সংগঠনের সদস্য? ব্যাখ্যা কর।

ঘ. 'চ' ও 'ছ' এর সংগঠনের কাজের তুলনামূলক বিশ্লেষণ কর।

RB_2019
Views: 202Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
All Topics
View

'X' দেশে যে শাসনব্যবস্থা বিদ্যমান সেখানে দল পছন্দের কোনো সুযোগ নেই। ক্ষমতাসীন দলই সর্বেসর্বা। অপরদিকে 'Y' দেশে ভিন্ন ভিন্ন মতাদর্শের দলব্যবস্থা বিদ্যমান থাকায় নির্দিষ্ট সময় পর জনগণ তাদের পছন্দের দলকে ক্ষমতাসীন করতে পারে।

ক. নেতৃত্ব কী?

খ. চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়?

গ. 'X' দেশে কোন ধরনের দলব্যবস্থা বিদ্যমান? তার দোষগুলো ব্যাখ্যা কর।

ঘ. 'Y' দেশের দলব্যবস্থা গণতন্ত্রের জন্য সহায়ক- ব্যাখ্যা কর।

RB_2019
Views: 755Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
All Topics
View

জনাব তছিরন একজন স্থানীয় নেতা। তিনি অতি সাধারণ পরিবারে বেড়ে উঠেছেন। তার জাদুকরী বক্তব্যে সাধারণ মানুষ অনুপ্রাণিত হয় এবং নতুন নতুন স্বপ্ন দেখে। এমনকি তার ডাকে সকলে উন্নয়ন কাজে ঝাঁপিয়ে পড়ে। তিনি আজ মানুষের অকৃত্রিম বন্ধু। প্রতিটি কাজে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখেন।

ক. রাজনৈতিক দলের সংজ্ঞা দাও।

খ. চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝ?

গ. উদ্দীপকে তছিরনের কর্মকাণ্ড কোন ধরনের নেতৃত্বের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।

ঘ. সুশাসনে উত্ত নেতৃত্বের ভূমিকা মূল্যায়ন কর।

CB_2019
Views: 129Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ১ম পত্রঅধ্যায়-০৬ঃ রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন
All Topics
View

জনাব রুহুল আমীন দক্ষিণ এশিয়ার একটি দেশের একজন প্রভাবশালী জনপ্রিয় রাজনৈতিক দলের নেতা। তিনি নিজের ব্যক্তিত্ব ও গুণাবলি দ্বারা দলীয় নেতাকর্মীদের ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করেন। তাঁর। এ ধরনের গুণাবলি সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে সাহায্য করবে।

ক. উপদল কী?

খ. মানবাধিকার বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে জনাব রুহুল আমীনের যে গুণাবলি প্রতিফলিত হয়েছে। তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।

ঘ. জনাব রুহুল আমীনের নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠায় কতটুকু সহায়ক মনে কর? বিশ্লেষণ কর।

SB_2019
Views: 671Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
Questions in অধ্যায়-০৬ঃ রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন