Questions in this chapter
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
তরুণ দাদা পেশায় একজন কুমার। তিনি মাটি দিয়ে হাড়ি-পাতিল ও বিভিন্ন ধরনের পুতুল বানিয়ে বাজারে বিক্রি করেন। তার উৎপাদিত এ সকল বিক্রয় হতো যে স্বল্প পরিমাণ আয় হয়, তা দিয়ে তার সংসার কোনোরূপ চলে যায়।
তরুণ দাদার পেশাটি স্বল্প পরিসরে হলেও দেশের জন্য গুরুত্বপূর্ণ। এর কারণ হলো-
i. এর মাধ্যমে প্রয়োজনীয় পণ্যের যোগান দেওয়া সম্ভব হয়
ii. তার পেশাটি সরকারের আয় বৃদ্ধিতে প্রত্যক্ষভাবে সাহায্য করেছে
iii. তার ব্যক্তিগত আয় অর্জনের ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করছে
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
তরুণ দাদা পেশায় একজন কুমার। তিনি মাটি দিয়ে হাড়ি-পাতিল ও বিভিন্ন ধরনের পুতুল বানিয়ে বাজারে বিক্রি করেন। তার উৎপাদিত এ সকল বিক্রয় হতো যে স্বল্প পরিমাণ আয় হয়, তা দিয়ে তার সংসার কোনোরূপ চলে যায়।
তরুণ দাদার পেশাটি উৎপাদনের কোন খাতের আওতাভুক্ত?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
'পদ্মা প্লাস্টিক' বছরে ১০,০০০ একক পণ্য উৎপাদন করে যা বাজারে ১০ টাকা দরে বিক্রয় হয়। উক্ত উৎপাদনে ২০,০০০ টাকার কাঁচামাল, ১০,০০০ টাকার শ্রম ও ৫,০০০ টাকা অন্যান্য কাজে ব্যয় হয়। এছাড়া ১,০০০ ঘণ্টা যন্ত্র ব্যবহৃত হয় যার ঘণ্টা প্রতি মূল্য ৫ টাকা। প্রতিষ্ঠানটি অতিরিক্ত ১,০০০ একক পণ্য উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ক্ষেত্রে আরও ৩০,০০০ টাকা ব্যয় বৃদ্ধি পাবে।
প্রতিষ্ঠানটির মালামালের উৎপাদনশীলতা কত?

গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা কত হবে?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
মি. সুজন শীত মৌসুমে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন। সংগৃহীত রস প্রক্রিয়াজাতকরণ করে খেজুর গুড় তৈরি করেন। উক্ত গুড় দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে বেশ মুনাফা অর্জন করেন। ব্যবসায় বৃদ্ধি পাওয়ায় বর্তমানে তিনি কিছু শ্রমিক নিয়োগ করার চিন্তা করছেন।
মি. সুজন কোন ধরনের উপযোগ সৃষ্টি করছেন?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
মি. সুজন শীত মৌসুমে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন। সংগৃহীত রস প্রক্রিয়াজাতকরণ করে খেজুর গুড় তৈরি করেন। উক্ত গুড় দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে বেশ মুনাফা অর্জন করেন। ব্যবসায় বৃদ্ধি পাওয়ায় বর্তমানে তিনি কিছু শ্রমিক নিয়োগ করার চিন্তা করছেন।
অর্থনীতির দৃষ্টিকোণ থেকে সুজনের কাজের ফলে-
i. প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার হবে
ii. কর্মসংস্থান সৃষ্টি হবে
iii. জীবনযাত্রার মান উন্নয়ন হয়
নিচের কোনটি সঠিক?
উৎপাদন প্রক্রিয়াকে বিভিন্ন নির্ভরশীল স্তরে ভাগ করা হলে তাকে কী বলে?
সঞ্চয়ের ইচ্ছার ওপর প্রভাব বিস্তারকারী উপাদান বহির্ভূত কোনটি?
কাজের ভিত্তিতে শ্রম বিভাগ করা হলে তাকে কী বলে?
সঞ্চয়ের ফল হলো-
উৎপাদনের সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান কোনটি?
যশোরের একজন সিএনজি চালক চট্টগ্রামে এসে চাকরি নিল। এটি কোন ধরনের শ্রমের গতিশীলতার অন্তর্ভুক্ত?
সমতার ভিত্তিতে একই শ্রেণিভুক্ত মানুষ যে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে কী বলে?
ভূমির বৈশিষ্ট্য হলো-
i. প্রকৃতির দান
ii. স্থানান্তর যোগ্য
iii. যোগান সীমিত
নিচের কোনটি সঠিক?
শ্রম বিভাগের অসুবিধা হলো-এর ফলে,
i. কর্মদক্ষতা বাড়ে
iii. শ্রেণি বৈষম্য সৃষ্টি হয়
ii. পরনির্ভরশীলতা বাড়ে.
নিচের কোনটি সঠিক?
যৌথ মূলধনী সংগঠনের বৈশিষ্ট্য হলো-
i. কৃত্রিম ব্যক্তিসত্তা
ii. অধিক মূলধন
iii. শেয়ার হস্তান্তরযোগ্য
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
'পদ্মা কনভেনশন হল' রাজশাহী শহরের পদ্মা নদীর তীরে অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা সুন্দর হওয়ায় অনেক প্রতিষ্ঠান তাদের সভা-সমাবেশ, বাৎসরিক নৈশ ভোজ এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এখানে সম্পাদন করে। চাহিদামাফিক বয়, বাবুর্চি ও কর্মী পাওয়ায় সহজেই এসব অনুষ্ঠান সম্পাদন করা যায়। এছাড়াও মনোরম পরিবেশ সকলকে আকৃষ্ট করে।
উল্লিখিত উদ্দীপকে ক্রেতা আকর্ষণের কারণ হলো-
i. মনোরম পরিবেশ
ii. অবকাঠামোগত সুযোগ-সুবিধা
iii. শ্রমের পর্যাপ্ততা
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
'পদ্মা কনভেনশন হল' রাজশাহী শহরের পদ্মা নদীর তীরে অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা সুন্দর হওয়ায় অনেক প্রতিষ্ঠান তাদের সভা-সমাবেশ, বাৎসরিক নৈশ ভোজ এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এখানে সম্পাদন করে। চাহিদামাফিক বয়, বাবুর্চি ও কর্মী পাওয়ায় সহজেই এসব অনুষ্ঠান সম্পাদন করা যায়। এছাড়াও মনোরম পরিবেশ সকলকে আকৃষ্ট করে।
উল্লিখিত উদ্দীপকে উৎপাদনের কোন উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
জনাব রফিক তার নিজ এলাকায় ১০ বিঘা জমি লীজ নিয়ে একটি পোলট্রি খামার গড়ে তোলেন। ইদানিং পরিচালনা ও আর্থিক ঝামেলার কারণে লাভ-লোকসান বণ্টনের এক চুক্তির মাধ্যমে তার বন্ধু শফিককে ব্যবসায় যুক্ত করেন। ফলে
সংগঠনের কাঠামো পরিবর্তন হয়।
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
জনাব রফিক তার নিজ এলাকায় ১০ বিঘা জমি লীজ নিয়ে একটি পোলট্রি খামার গড়ে তোলেন। ইদানিং পরিচালনা ও আর্থিক ঝামেলার কারণে লাভ-লোকসান বণ্টনের এক চুক্তির মাধ্যমে তার বন্ধু শফিককে ব্যবসায় যুক্ত করেন। ফলে সংগঠনের কাঠামো পরিবর্তন হয়।
পরিবর্তিত সংগঠনটির সুবিধা হলো-
i. অধিক মূলধন
ii. ঝুঁকি বণ্টন
iii. সীমাহীন দায়
নিচের কোনটি সঠিক?