Questions in this chapter

HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৫ঃ বাংলাদেশ সরকার ও প্রাশাসনিক কাঠামো
All Topics
View

মি. বেকহাম একটি দেশের সরকার প্রধান। তাকে কেন্দ্র করে। দেশটির শাসন ব্যবস্থা পরিচালিত হয়। গত আইনসভার নির্বাচনে তরু দল সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। দলের নেতা হিসেবে মি. ডেভিড তাকে এ পদে নিয়োগ দান করেন। নিয়োগ লাভের পর তিনি মি ডেভিডের নিকট শপথ গ্রহণ করেন ।

ক. তিতুমীরের পুরো নাম কী ?

খ. বৈদেশিক নীতি বলতে কী বোঝায়?

গ. মি. বেকহাম শাসন বিভাগের কোন পদে অধিষ্ঠিত? তাঁর ক্ষমতা সম্পর্কে লেখো।

ঘ. উদ্দীপকে উল্লেখিত মি. ডেভিড দেশের সর্বজন শ্রদ্ধাশীল 'মহামান্য' ব্যক্তি— তুমি কি এতে একমত? যুক্তিসহ বর্ণনা করো।

CB_2019
Views: 605Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৫ঃ বাংলাদেশ সরকার ও প্রাশাসনিক কাঠামো
All Topics
View

অর্পা ও সোহা বান্ধবী। তারা দ্বাদশ শ্রেণির ছাত্রী। কথা প্রসঙ্গে অর্পা সোহাকে বলল, “বাংলাদেশে একটি সর্বোচ্চ: সাংবিধানিক পদ আছে। তার নামেমাত্র ক্ষমতা আছে।” সোহা বলল, “হ্যাঁ, আমি জানি, তিনি সংসদ সদস্য দ্বারা নির্বাচিত।”

ক. কোরাম কী?

খ. বাংলাদেশের জাতীয় সংসদের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে নির্দেশিত ব্যক্তির নিয়োগ ও অপসারণ কীভাবে হয়? বর্ণনা করো।

ঘ. উক্ত ব্যক্তির ক্ষমতা ও কার্যাবলি বিশ্লেষণ করো ।

ChB_2019
Views: 125Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৫ঃ বাংলাদেশ সরকার ও প্রাশাসনিক কাঠামো
All Topics
View

1uKGNpYp

ক. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?

খ. স্পিকারের কার্যাবলি লেখো ।

গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির শাসন সংক্রান্ত কার্যাবলি ব্যাখ্যা করো।

ঘ. “আইন প্রণয়নের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানটি সার্বভৌম।” তুমি কি এ বক্তব্য সমর্থন কর? যুক্তি দেখাও।

SB_2019
ChB_2019
Views: 179Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৫ঃ বাংলাদেশ সরকার ও প্রাশাসনিক কাঠামো
All Topics
View

শ্রেণিকক্ষে পৌরনীতি ও সুশাসনের শিক্ষক বলেন, যে, সরকারের একটি অঙ্গ সরকারি অর্থ তহবিলের নিয়ন্ত্রক ও রক্ষক হিসেবে কাজ করে। এটি বিতর্ক সভা হিসেবেও কাজ করে থাকে। তিনি আরো বলেন যে, সরকারের আরেকটি অঙ্গ রাজনৈতিক প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিরোধের নিষ্পত্তি করে থাকে। নাগরিক স্বাধীনতা রক্ষা ও নিরাপত্তা বিধান করাও এ বিভাগের কাজ।

ক. সংসদ পরিচালনা করেন কে?

খ. খাদ্যে ভেজাল বলতে কী বোঝায়?

গ লিপিকের প্রথমে উল্লেখিত প্রতিষ্ঠানের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন প্রতিষ্ঠানের মিল রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. আইনের শাসন প্রতিষ্ঠায় উদ্দীপকের শেষোক্ত প্রতিষ্ঠানের ভূমিকা তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ করো।

JB_2019
Views: 206Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৫ঃ বাংলাদেশ সরকার ও প্রাশাসনিক কাঠামো
All Topics
View

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:

জনাব 'ক' বাংলাদেশের একটি আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংখ্যালঘিষ্ঠতার জন্য তার দল সরকার গঠন করতে পারেনি। তিনি সংসদ অধিবেশনের সময় নিজ দলের সদস্যদের উপস্থিতি নিশ্চিত করেন এবং সংসদে প্রশ্নরীতির পদ্ধতি শিখান।

সংসদে জনাব 'ক'-এর অধিষ্ঠিত পদের নাম কী?

SB_2019
Views: 778Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৫ঃ বাংলাদেশ সরকার ও প্রাশাসনিক কাঠামো
All Topics
View

জনাব সৈকত খান সরকারের একজন দক্ষ কর্মকর্তা। সরকার তাকে মাঠ প্রশাসনের প্রধান পদে নিয়োগ দিয়েছে। তিনি অধীন মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করেন। অন্যদিকে জনাব রায়হানও মাঠ প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত। দুষ্টের দমন, শিষ্টের পালন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে তার বিভাগটি গঠিত হয়েছে।

ক. বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার প্রাণকেন্দ্র কোনটি?

খ. জলবায়ু পরিবর্তনের দুটি কারণ লেখো ।

গ. জনাব সৈকত খান সরকারের যে পদে কর্মরত তার কার্যক্রম ব্যাখ্যা করো।

ঘ. আইনের শাসন প্রতিষ্ঠায় জনাব রায়হানের বিভাগটি কোন ধরনের ভূমিকা রাখতে পারে বলে তুমি মনে কর? যুক্তিসহ লেখো।

JB_2019
Views: 314Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৫ঃ বাংলাদেশ সরকার ও প্রাশাসনিক কাঠামো
All Topics
View

রিফাহ তাসনিয়া জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। দলীয় নেতা হিসেবে তিনি জাতীয় সংসদে নেতৃত্ব দেন। তাছাড়া রাষ্ট্র পরিচালনায় তিনি মুখ্য ভূমিকা পালন করেন। অন্যদিকে তাঁর দলের মনোনীত প্রার্থী হিসাবে এশা তাসনিম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন। রিফাহ তাসনিয়া আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তির শাস্তি মওকুফ করতে না পারলেও এশা তাসনিম তা করতে পারেন।

ক. বাঙালির ম্যাগনাকার্টা বলা হয় কোনটিকে?

খ. নির্বাচনে নাগরিকদের অংশগ্রহণ কেন প্রয়োজন?

গ. এশা তাসনিম এর সাথে তোমার পঠিত কার কার্যক্রমের মিল রয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. এশা তাসনিম নয়, রিফাহ তাসনিয়াই শাসন ব্যবস্থার মধ্যমণি তুমি কি এ কথার সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

JB_2019
Views: 393Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৫ঃ বাংলাদেশ সরকার ও প্রাশাসনিক কাঠামো
All Topics
View

জনাব হাসিবুর রহমান ও জনাব আমিনুল ইসলাম রাষ্ট্রের দুটি সম্মানজনক পদে অধিষ্ঠিত। সরকারের সকল নির্বাহী ক্ষমতা জনাব হাসিবুর রহমানের নামে গৃহীত হলেও তিনি কোনো ক্ষেত্রেই নিজের স্বাধীন ইচ্ছা প্রয়োগ করতে পারেন না। এমনকি দেশের সাংবিধানিক পদসমূহের নিয়োগ দানের ক্ষেত্রেও আমিনুল ইসলামের সাথে পরামর্শ করতে হয়।

ক. কোরাম কী?

খ. ন্যায়পাল সম্পর্কে কী জান?

গ. জনার হাসিবুর রহমানের কাজের সাথে বাংলাদেশের কোন পদাধিকারীর কাজের মিল আছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের আলোকে জনাব আমিনুল ইসলামের ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো।

BB_2019
Views: 797Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৫ঃ বাংলাদেশ সরকার ও প্রাশাসনিক কাঠামো
All Topics
View

আবুল কালাম ‘Y’ রাষ্ট্রের প্রধান নির্বাহী। তাঁকে কেন্দ্র করেই রাষ্ট্রের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। তিনি এমন এক সূর্য যার চারদিকে রাজনৈতিক গ্রহগুলো আবর্তিত হয় ।

ক. মন্ত্রণালয় কী?

খ. বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের আবুল কালামের সাথে তোমার পঠিত কোনো পদের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পদ জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক- বিশ্লেষণ করো।

AB_2018
Views: 695Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - পৌরনীতি ও সুশাসন ২য় পত্রঅধ্যায়-০৫ঃ বাংলাদেশ সরকার ও প্রাশাসনিক কাঠামো
All Topics
View

নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

মি. 'ক' জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে একটি বিশেষ পদে পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছেন। তিনি সংবিধান অনুযায়ী দু'মেয়াদের বেশি উক্ত পদে বহাল থাকতে পারবেন না। দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না।

উদ্দীপকে বর্ণিত বিশেষ পদটির নাম কী?

JB_2017
Views: 722Answers: 0Bookmarks: 0Asked to solve: 0