Questions in this chapter


ক. সমুদ্রস্রোত কাকে বলে?
খ. শৈবাল সাগর সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে 'ক' চিত্রের জোয়ারভাটার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের 'ক' ও 'খ' চিত্রে ইঙ্গিতকৃত জোয়ারভাটার ভিন্নতার কারণ বিশ্লেষণ কর।
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের একটি বিশেষ স্রোতের প্রভাবে উচ্চ অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও ব্রিটেন, নরওয়ে প্রভৃতি দেশের বন্দরগুলো সারাবছর বরফমুক্ত থাকে এবং যার একটি শাখা ডান দিকে বেঁকে ইউরোপের দক্ষিণ-পশ্চিম পার্শ্ব দিয়ে আফ্রিকার পশ্চিম উপকূলের দিকে প্রবাহিত হয়।
ক. জোয়ারভাটা কী?
খ. জোয়ারের বান কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত স্রোত দুটি মানচিত্রে প্রদর্শন কর।
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত স্রোত দুটির বৈশিষ্ট্যের তারতম্য বিশ্লেষণ কর।
ক’ স্রোতটি ভারত মহাসাগরের বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলের উপকূল ভাগ দিয়ে প্রবাহিত হয়। নির্দিষ্ট একটি বায়ুপ্রবাহের কারণে ঐ স্রোতটির উৎপত্তি হয়।
ক. মুখ্য জোয়ার কাকে বলে?
খ. পৃথিবীর আবর্তন সমুদ্রস্রোতকে কীভাবে প্রভাবিত করে?
গ. উদ্দীপকের ‘ক' স্রোতটির বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকে উল্লিখিত অঞ্চলের উপর জোয়ার-ভাটার প্রভাব বিশ্লেষণ করো ।
উত্তর আটলান্টিক মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ স্রোত যা যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা উপকূলের পাশ দিয়ে দক্ষিণ-পশ্চিম দিক হতে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়।
ক. শৈবাল সাগর ক
খ. সমুদ্রস্রোতের উপর বায়ুপ্রবাহের প্রভাব ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রোডটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত স্নোডটির প্রভাব বিশ্লেষণ করো।
উপকূলীয় এলাকার নদ-নদীর পানির উচ্চতা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাড়ে কমে। পানির উচ্চতা বাড়লে পণ্য বোঝাই নৌযান সহজেই বন্দরে প্রবেশ করতে পারে। আবার পানির উচ্চতা কমে গেলে নৌযান বন্দরে প্রবেশ করতে না পেরে গভীর সমুদ্রে অপেক্ষা করে।
ক. ভরা কটাল কী?
খ. গ্র্যান্ড ব্যাঙ্ক কী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে ব্যাখ্যা করো। ইঙ্গিতকৃত প্রাকৃতিক বিষয়টি সংঘটনের কারণ
ঘ. ব্যবসা-বাণিজ্যের উপর উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রাকৃতিক বিষয়টির প্রভাব বিশ্লেষণ করো।
‘ক' স্রোতটি বেঙ্গুয়েলা স্রোত থেকে উৎপত্তি হয়েছে এবং এটি নিরক্ষরেখার দক্ষিণ পাশ দিয়ে পূর্ব থেকে সোজা পশ্চিম দিকে প্রবাহিত হয়। অন্যদিকে উত্তর আমেরিকার উত্তর-পূর্ব উপকূলে দুটি বিপরীতধর্মী স্রোত মিলিত হয়।
ক. সমুদ্রস্রোত কাকে বলে?
খ. পৃথিবীর আবর্তন কীভাবে সমুদ্রপ্রোতকে প্রভাবিত করে?
গ. উদ্দীপকে উল্লিখিত 'ক' স্রোতের বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মিলিত স্রোত দুটির প্রভাব বিশ্লেষণ কর
আলফি ভূগোল ১ম পত্র বই পড়ে জানতে পারল যে সাগরে পানি নির্দিষ্ট সময় অন্তর ফুলে ওঠে আবার নির্দিষ্ট সময় পরে নেমে যায়। সে আরও জানতে পারল যে অমাবস্যা তিথিতে 'ক' জোয়ার এবং অষ্টমী তিথিতে 'খ' জোয়ার সংঘটিত হয়।
ক. জোয়ারের বান কী?
খ. উপকূল অঞ্চলে জোয়ার-ভাটার প্রভাব ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম ঘটনা সংঘটিত হওয়ার কারণ ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে 'ক' ও 'খ' জোয়ারের মধ্যে কোনো পার্থক্য আছে। কি? তোমার মতামতের সপক্ষে যুক্তি দেখাও।
সময়ের পরিবর্তনে পানি স্তরের উঠানামা

ক. জোয়ার ভাটা কাকে বলে?
খ. মুখ্য জোয়ার বলতে কী বোঝায়? -
গ. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির কারণ, বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কী প্রভাব ফেলে তা বিশ্লেষণ করো।

ক. সমুদ্রস্রোত কাকে বলে?
খ. বায়ু প্রবাহ সমুদ্র স্রোতের অন্যতম কারণ— ব্যাখ্যা
করো। ২
গ. উদ্দীপকের ‘গ' চিহ্নিত স্রোতটির গুরুত্ব ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে 'ক' ও 'খ' চিহ্নিত প্রোড দুটির মধ্যে যে সাদৃশ্য রয়েছে তা বিশ্লেষণ করো
রাজশাহীর ছেলে রাকিব তার বন্ধুর বাড়ি উপকূলীয় জেলা পটুয়াখালী বেড়াতে গেলো। সে প্রথম দিনেই খেয়াল করলো যে, পার্শ্ববর্তী নদীর পানির স্তর সকালের চেয়ে দুপুরে অনেক বেড়ে গেছে। এমন ঘটনায় তাকে আশ্চর্য হতে দেখে বন্ধু জানালো যে, সেখানে প্রতিদিন পানি দু'বার বেড়ে যায় আবার দু'বার কমেও যায়।
ক. সমুদ্রস্রোতের প্রধান কারণ কী?
খ. ল্যাব্রাডার কী ধরনের স্রোত? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে নির্দেশিত পানির স্তর পরিবর্তনের কারণসমূহ ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে উক্ত ঘটনার প্রভাৰ বিশ্লেষণ করো ।

ক. সমুদ্রস্রোত কী?
খ. শৈলশিরার অবস্থান সমুদ্রস্রোতকে কীভাবে প্রভাবিত করে? ২
গ. উদ্দীপকের 'খ' এ প্রদর্শিত জোয়ার-ভাটার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঘ. 'ক' ও 'খ' এ প্রদর্শিত জোয়ার-ভাটার পার্থক্যের কারণ বিশ্লেষণ করো।
তরুণ ও কচী দু'জন চন্দ্র মাসের শেষ দিনে কুয়াকাটায়। বেড়াতে এসে রাতের বেলা পানির গর্জন ও চাঁদের আলোয় পানির সৌন্দর্য দেখে বিমোহিত হয়। তার ৭-৮ দিন পর চন্দ্রের আলো কম থাকায় পানির সেই গর্জন অনেকটাই স্তিমিত হয়ে আসে।
ক. জোয়ার-ভাটার সংজ্ঞা দাও।
খ. গৌণ জোয়ার-ভাটা সৃষ্টিতে কেন্দ্রাভিমুখী শক্তির প্রভাব ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের প্রথমোক্ত সময়ে পানির গর্জন কেন সৃষ্টি হয়েছিল? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের উক্ত দুই সময়ের ঘটনা চিত্রসহকারে বিশ্লেষণ করো।

ক. মহীসোপান কাকে বলে? -
খ. নিরক্ষীয় বিপরীত স্রোত উষ্ণ কেন? ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকের 'ক' চিহ্নিত স্থানে প্রবাহিত স্রোতের প্রকৃতি ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকের 'ক' ও 'খ' স্থান দু'টিতে সমুদ্রস্রোতের বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।

ক পানি চক্র কী
খ. মহাকর্ষ শক্তি জোয়ার-ভাটা সৃষ্টির প্রধান কারণ-- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে 'ক' চিহ্নিত যোতটির ধরন ব্যাখ্যা করো।
ঘ উদ্দীপকের 'খ' চিহ্নিত স্রোতটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ করো।

ক. শৈবাল সাগর কোথায় অবস্থিত?
খ. বায়ুপ্রবাহ সমুদ্রযোজকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের 'ক' স্রোতের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঘ. চিত্রের 'ক' ও 'খ' প্রোতের মিলন স্থলের তাৎপর্য করো। বিশ্লেষণ করো।
একটি মহাসাগর যার পশ্চিম দিকে পৃথিবীর দ্বিতীয় মহাদেশ এবং দক্ষিণ পূর্বদিকে ওশেনিয়া অঞ্চলের বৃহত্তম দেশটি অবস্থিত। উক্ত মহাসাগরের উত্তর অংশের স্রোত ঋতুভেদে দিক পরিবর্তন করে প্রবাহিত হয়।
ক. সমুদ্রস্রোত কাকে বলে?
খ. জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাব ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত মহাসাগরটি মানচিত্রে প্রদর্শন করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মহাসাগরটির উত্তর অংশের স্রোত ঋতুভেদে ভিন্ন ভিন্ন দিক হতে প্রবাহিত হওয়ার কারণ বিশ্লেষণ করো।

ক. জোয়ার কাকে বলে ?
খ. বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রভাব ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকের 'ক' চিত্রে কোন ধরনের জোয়ার হয়— ব্যাখ্যা করো ।
ঘ. 'ক' ও 'খ' চিত্রের জোয়ারের তুলনামূলক বিশ্লেষণ করো।
একদল শিক্ষার্থী পতেঙ্গা সমুদ্র সৈকতে শিক্ষা সফরে গিয়ে দেখল সকালে সৈকতের যে স্থানে পানি ছিল, দুপুরে পানি অনেক নিচে নেমে গেছে। বিষয়টি সম্পর্কে তাদের শিক্ষক বলেন, নির্দিষ্ট সময় অন্তর প্রতিদিন ২ বার পানি উঠানামা করে। তিনি আরো বলেন, পানির এই উঠানামা মানুষের কর্মকাণ্ডকে প্রভাবিত করে ।
ক. সোয়াচ অব নো গ্রাউন্ড কী?
খ. শীতকালে ইউরোপের পশ্চিম ও উত্তর উপকূল বরফমুক্ত থাকার কারণ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে নির্দিষ্ট সময় অন্তর পানির উঠানামার কারণ ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে উপকূলবর্তী অধিবাসীদের উপর পানির এই
উঠানামার সুফল ও কুফলের তুলনামূলক বিশ্লেষণ করো।
সমুদ্রস্রোত কী?
জোয়ারভাটার সংঙ্গা দাও।