Questions in this chapter

ক. একটি শিশুর সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি?
খ. ‘শিশুর রক্ষণাবেক্ষণ পরিবারের অন্যতম কাজ' - বুঝিয়ে দাও।
গ. উদ্দীপকের ছকের '?' চিহ্নিত স্থানে সামাজিক সংগঠনের কোন বিষয়টিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
ঘ. সমাজজীবনে উক্ত বিষয়টি কতটুকু প্রভাব ফেলে? বিশ্লেষণ কর।
শ্যামলপুর ও কমলগঞ্জ একটি রাষ্ট্রের দুটি অঞ্চল। দুটি অঞ্চলের সকল অধিবাসী মুসলিম হলেও তাদের জীবনধারায় পার্থক্য সুস্পষ্ট। শ্যামলপুরে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে যে অর্থ উপার্জিত হয় তার সবটাই কমলগঞ্জের অবকাঠামোগত উন্নয়নে ব্যয় হয়। এমনকি ব্যাংক-বিমাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ কমলগঞ্জে গড়ে ওঠে। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কমলগঞ্জের মানুষকে অগ্রাধিকার দেওয়া হয়। এমতাবস্থায় শ্যামলপুরের বঞ্চিত জনগোষ্ঠী একসময় বিক্ষুব্ধ হয়ে স্বাধিকারের দাবি জানায়।
ক. লাহোর প্রস্তাব পেশ করেন কে?
খ. জাতীয়তাবাদ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে বর্ণিত শ্যামলপুর ও কমলগঞ্জের মধ্যকার বৈষম্যের সাথে বাংলাদেশের ইতিহাসের কোন
বৈষম্যের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. “বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পিছনে উদ্দীপকের অনুরূপ পরিস্থিতি চালিকাশক্তি হিসেবে প্রেরণা- যুগিয়েছিল”- উক্তিটি বিশ্লেষণ কর।
মমিন সাহেবের পরিবার একটি আদর্শ পরিবার। ছেলেমেয়েদেরকে শুনি নম্রতা, ভদ্রতা, আদব-কায়দা এবং নৈতিকতার জ্ঞান রপ্ত করিয়েছেন। তে ছেলেমেয়েরা আদর্শবান হিসেবে গড়ে উঠেছে। ক. প্রথা কী?
খ. পরিবার হলো একটি সার্বজনীন প্রতিষ্ঠান – ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকে পরিবারের কোন কাজটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? আলোচনা কর।
ঘ. সামাজিক নিয়ন্ত্রণে পরিবারের উক্ত কাজটি কী ভূমিকা পালন করতে পারে? বিশ্লেষণ কর।
জনাব নজরুল উচ্চ মাধ্যমিক শ্রেণির সমাজবিজ্ঞান ক্লাসে একটি অধ্যায় পড়াতে গিয়ে বললেন, “আজকে আমি কতকগুলো সালের কথা বলব যার সাথে একজন নেতা ও একটি জাতির মুক্তি আন্দোলনের বিভিন্ন ঘটনা জড়িয়ে আছে।” এসময় তিনি ১৯৫২, ১৯৬৬, ১৯৬৯ ও ১৯৭১ সালের কথা বলেন এবং সেগুলোকে ব্যাখ্যা করেন। ক্লাস শেষে শিক্ষার্থীরা বলল, “সত্যি। উক্ত জাতির মুক্তি ও উত্ত সালগুলো পরস্পর জড়িয়ে আছে।”
ক. কোনটিকে "বাঙালি জাতির মুক্তি সনদ' বলে অভিহিত করা হয়।
খ. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ভাষা আন্দোলনের মাঝে নিহিত ছিল – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন নেতার দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে শিক্ষার্থীদের বক্তব্য, “উক্ত জাতির মুক্তি ও উক্ত সালগুলো পরস্পর জড়িয়ে আছে।" বক্তব্যটি কতটুকু যৌক্তিক? বিশ্লেষণ কর।
‘‘Ancient Society' বইটি কার লেখা?
প্রতিষ্ঠান কী?
অনুলোম পরিবার কী?
মাতৃতান্ত্রিক পরিবার কী?
জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতিই জ্ঞাতিসম্পর্ক” —উক্তিটি কার?
পরিবারের সংজ্ঞা দাও ।
"The History of Human Marriage" —বইটি কার লেখা?
শ্বশুর-শাশুড়ি কোন ধরনের জ্ঞাতিসম্পর্ক?
“সমাজবিজ্ঞান হচ্ছে প্রতিষ্ঠানের বিজ্ঞান”— সংজ্ঞাটি কোন সমাজবিজ্ঞানীর?
একটি শিশুর সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি?
জ্ঞাতিসম্পর্ক বলতে কী বোঝায়?
পিতৃতান্ত্রিক পরিবার বলতে কী বোঝ?
লোকরীতি বলতে কী বোঝায়?
বিবাহ একটি সামাজিক চুক্তি ব্যাখ্যা কর।
পিতৃসূত্রীয় পরিবার প্রত্যয়টি ব্যাখ্যা কর ।
বর্ণনামূলক জ্ঞাতিসম্পর্ক ব্যাখ্যা কর।