Questions in this chapter
মাসুদ সাহেব এলাকায় খুব একটি ভালো মানুষ হিসেবে পরিচিত নন । তিনি মিথ্যা কথা বলেন, যেকোনো অবৈধ কাজ করার জন্য তিনি ঘুষ নেন। তিনি আয়করও ঠিকমত পরিশোধ করেন না। প্রতিদিন রাতে ক্লাবে গিয়ে জুয়া খেলেন ও মদ্যপান করেন। তার বাবা-মাকেও তিনি ঠিকমতো দেখাশুনা করেন না। বাসায় নিয়োজিত কাজের ছেলেটিকেও সে প্রায়ই মারধর করে।
ক. 'Polygamy' শব্দের অর্থ কী?
খ. নৈতিকতার ধারণাটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কয় ধরনের অপরাধ সংঘটিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. আইনের দৃষ্টিতে মাসুদ সাহেবের সব কর্মকাণ্ড অপরাধ হিসেবে গণ্য হবে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও ৷
রুবেল কলেজ থেকে কিছু বন্ধুবান্ধবের সাহচর্যে নেশাগ্রস্ত হয়ে পড়ে । নেশার টাকা যোগাড় করতে সে বাবা-মার ওপর চাপ প্রয়োগ করে । একসময় অপরাধ জগতে পা বাড়ায়, হয়ে ওঠে পুলিশের তালিকাভুক্ত অপরাধী।
ক. বিচ্যুতি কী?
খ. বই সংস্কৃতির কোন ধরনের উপাদান? বুঝিয়ে লেখ ।
গ. উদ্দীপকে উল্লিখিত কারণ ছাড়া রুবেলের মতো ছেলেরা অপরাধে জড়িয়ে পড়ে এমন অন্য একটি উল্লেখযোগ্য কারণ আলোচনা কর।
ঘ. রুবেলের মতো ছেলেদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? তোমার মতামত দাও ।
প্রগতি কী?
সামাজিক প্রগতি কী?
বিচ্যুতি কী?
কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত পরিবর্তনকে কী বলে?
একজন অপরাধ বিজ্ঞানীর নাম লেখ।
কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত পরিবর্তনকে কী বলে?
বিচ্যুত আচরণ কী?
অপরাধ কাকে বলে?
সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও ।
'Social Deviance' -এর বাংলা প্রতিশব্দ কী?
হার্বার্ট স্পেনসার বিবর্তনের কতটি ধরনের কথা বলেছেন?
সামাজিক পরিবর্তন কাকে বলে?
উন্নয়ন বলতে কী বোঝ?
সামাজিক পরিবর্তন সর্বজনীন- ব্যাখ্যা কর।
বয়স বৈষম্য বলতে কী বোঝ?
শিক্ষককে সালাম না দেওয়া কি অপরাধ? বুঝিয়ে লেখ ।
‘সকল সামাজিক পরিবর্তন উন্নয়ন নয়'— বুঝিয়ে লেখ ।
কিশোর অপরাধ কী?