Questions in this chapter
যুক্তি-১: সকল মানুষ হয় ধনী সকল ভিক্ষুক হয় মানুষ ∴ সকল ভিক্ষুক হয় ধনী যুক্তি-২: যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজে বৃষ্টি হয়েছে ∴ মাটি ভিজেছে
ক. প্রতীক কী? খ. যুক্তিবিদ্যায় আমরা প্রতীক ব্যবহার করি কেন? গ. যুক্তি-১ এ নির্দেশিত উদাহরণটি কি বৈধ? প্রমাণ কর। ঘ. যুক্তি-২ কোন অনুমানের উদাহরণ? এর প্রতীকী রূপ দেখাও এবং উক্ত অনুমানের নিয়মগুলো বিশ্লেষণ কর।
দৃশ্য-১: শিক্ষক ক্লাসে সঠিক উত্তর কে 'V' এবং ভুল উত্তরকে 'X' চিহ্ন দিয়ে প্রকাশ করলেন। দৃশ্য-২: রাফি ও শাফি হয় ভালো ছাত্র এই বাক্যটিকে রনি 'p.q' দ্বারা প্রতীকায়িত করল।
ক. সংকেত কত প্রকার? খ. প্রতীক ও সংকেত এক নয় কেন- বুঝিয়ে লেখ। গ. দৃশ্য-২ এ রনির প্রতীকায়িত বাক্যটির সত্যমান নির্ণয় কর। ঘ. দৃশ্য-১ এ শিক্ষক যে পদ্ধতিটি ব্যবহার করেছেন তা যুক্তির বিচারে অত্যন্ত কার্যকর-উক্তিটি মূল্যায়ন কর।
তথ্য-১: pvq তথ্য-২: ফুটবল খেলা চলাকালে রেফারী একজন খেলোয়াড়কে না কার্ড দেখালে খেলোয়াড়টি মাঠের বাইরে চলে গেল। তথ্য-৩: শাপলা হয় ফুল এবং পদ্ম হয় ফুল
ক. সংকেত কী? খ. "সকল দার্শনিক জ্ঞানী" -এটি সরল যুক্তিবাক্য কেন? বুঝিয়ে লেখ। গ. তথ্য-২ এর প্রতীকীরূপ নির্ণয় কর। ঘ. তথ্য-১ এবং তথ্য-২ যে দুটি বিষয়কে নির্দেশ করে তাদের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক-১: যদি কামাল সভাপতি নির্বাচিত হয় তাহলে করিম সহসভাপতি নির্বাচিত হবে অথবা রহিম কোষাধ্যক্ষ নির্বাচিত হবে। করিম সহসভাপতি নির্বাচিত হয়েছে। অতএব যদি কামাল সভাপতি নির্বাচিত হয় তাহলে রহিম কোষাধ্যক্ষ নির্বাচিত হবে না।
উদ্দীপক-২: A ⊃ (B ∨ C) B ∴ A ⊃ ~ C
ক. প্রতীক কী? খ. সত্য সারণি কেন প্রয়োজন? গ. উদ্দীপক-২ এ কোন ধারণার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর। ঘ. পাঠ্যবইয়ের আলোকে উদ্দীপক-১ ও উদ্দীপক-২ এর পার্থক্য বিশ্লেষণ কর।
তথ্য-১: আকাশে ঘন কালো মেঘ দেখে মাঝিরা দ্রুত সমুদ্রতীরে ফিরে এলেন। তথ্য-২: রাস্তায় লালবাতি জ্বলে উঠায় ড্রাইভার গাড়ী থামালেন এবং সবুজ বাতি জ্বলে উঠায় পুনরায় গাড়ী চালানো শুরু করলেন। ক. প্রতীকী যুক্তিবিদ্যা কী? খ. সত্যতা ও বৈধতা কি অভিন্ন? বুঝিয়ে লেখ। গ. হক-১ এর চিহ্নগুলো যুক্তিবিদ্যায় ব্যবহার করা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর। ঘ. তথ্য-১ ও তথ্য-২ দ্বারা তোমার পাঠ্যবইয়ে যে দুটি বিষয়কে নির্দেশ করে তাদের পার্থক্য বিশ্লেষণ কর।
দৃশ্যকল্প-১: শিক্ষক ক্লাসে সঠিক উত্তরকে 'V' এবং ভুল উত্তরকে চিহ্ন দিয়ে প্রকাশ করলেন। দৃশ্যকল্প-২: মিতুল রাফিন ও সাফিন হয় ভালো ছাত্র - যুক্তিবাক্যটিকে 'p. q দ্বারা প্রকাশ করলেন।
ক. সংকেত কত প্রকার? খ. প্রতীক ও সংকেত এক নয় কেন? গ. দৃশ্যকল্প-২ এ মিতুলের প্রতীকায়িত বাক্যটির সত্যমান নির্ণয় কর। ঘ. দৃশ্যকল্প-১ এ শিক্ষক যে পদ্ধতিটি ব্যবহার করেছেন তার সুবিধাগুলো বর্ণনা কর।
দৃষ্টান্ত-১: যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে আমরা গর্বিত হই। দৃষ্টান্ত-২: আজ রোদ হবে না হয় বৃষ্টি হবে। বৃষ্টি হয় নাই। ∴ রোদ হয়েছে। দৃষ্টান্ত-৩: pvq 〜 q ∴ p
ক. প্রতীক কী? খ. প্রতীক ব্যবহারের সুবিধাগুলো কী কী? গ. দৃষ্টান্ত-১ এর যুক্তিবাক্যটির প্রতীকী রূপটি লেখ। ঘ. পাঠ্যবইয়ের আলোকে দৃষ্টান্ত-২ এর তুলনায় দৃষ্টান্ত-৩ এর সুবিধাগুলো আলোচনা কর।
মুসা ইব্রাহিম এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন। নীল আর্মস্ট্রং যেদিন চাঁদে যান সেদিন পতাকা চাঁদে উড়িয়েছেন। রুশ বিপ্লবের শততম বার্ষিকীতে পৃথিবীর অনেক দেশে লাল পতাকা মিছিল হয়েছে।
ক. যৌগিক বচন কী? খ. প্রাকল্পিক বচন বলতে কী বোঝ? গ. উদ্দীপকে পতাকা দ্বারা পাঠ্যপুস্তকের কোন বিষয়ের ইঙ্গিত রয়েছে? ঘ. উদ্দীপকে নির্দেশিত বিষয়টির উপযোগিতা বিশ্লেষণ কর।
দৃষ্টান্ত-১: ছাত্রটি মেধাবী অথবা চালাক ছাত্রটি মেধাবী ∴ ছাত্রটি চালাক।
দৃষ্টান্ত-২: P v q p ∴ q
ক. প্রতীক কী? খ. সব সংকেত প্রতীক নয় কেন? ব্যাখ্যা কর। গ. উদ্দীপকে বর্ণিত দৃষ্টান্ত-১ এর প্রথম সারিতে কোন ধরনের যৌগিক বচনের ইঙ্গিত রয়েছে- ব্যাখ্যা কর। ঘ. দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এ যুক্তিবিদ্যার যে দুটি বিষয়ের প্রতিফলন ঘটেছে তাদের পার্থক্য বর্ণনা কর।
মি. আজহার তার ব্যক্তিগত গাড়িতে মার্কেটে যাচ্ছিলেন। পথে ট্রাফিক মোড়ে লালবাতি জ্বলতে দেখে ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। এ সম পাশে তাকাতেই তার চোখে পড়ল একটি বড় ঔষধের দোকান, যার সাইন বোর্ডে লাল রঙের যোগ চিহ্ন আঁকা রয়েছে।
ক. সত্যতা কী? খ. যুক্তিবিদ্যায় প্রতীক ব্যবহার করা হয় কেন? গ. উদ্দীপকে 'লালবাতি' বিষয়টি যুক্তিবিদ্যার কোন বিষয়টিকে প্রকাশ করে? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে উল্লিখিত 'যোগ চিহ্ন' এবং 'লালবাতি' বিষয় দুটির তুলনামূলক বিশ্লেষণ কর।
সফি ও সামী কোথাও বেড়াতে যেতে চায়। এ প্রসঙ্গে সফি বলল, “যদি তুমি সিলেট যাও তাহলে তুমি চা বাগান দেখতে পার।” সামী বলল, 'চল, তুমি ও আমি এক সাথে সিলেট যাই।"
ক. সংকেত কাকে বলে? খ. বৈকল্পিক বাক্য বলতে কী বোঝ? গ. উদ্দীপকে সামীর বক্তব্য যে যুক্তিবাক্যকে নির্দেশ করে তার সত্যসারণি প্রস্তুত কর। ঘ. সফি ও সামীর বক্তব্য যে দুই ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে তার তুলনামূলক সত্যমূল্য নির্ণয় কর।
শিহাব প্রথম তার বাবার সাথে ট্রেনে উঠেছে। কয়েকটি ট্রেনের প্রতি লক্ষ করে বুঝতে পারল যে, সকল ট্রেন আসার ও যাওয়ার সময় নির্দিষ্ট একটি লোক ঘণ্টা ও বাঁশি বাজায়। অতঃপর একটি ছোট লাঠিতে বাঁধা সবুজ পতাকা উত্তোলন করে।
ক. যৌগিক বচন কাকে বলে? খ. সত্যসারণি বলতে কী বোঝ? গ. উদ্দীপকে কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে নির্দেশকৃত বিষয়টির বাস্তবজীবনে ব্যবহারের উপযোগিতা বিশ্লেষণ কর।
যুক্তি-১: যদি মনোযোগ দিয়ে পড় তবে পাস করবে মনোযোগ দিয়ে পড়েছ। ∴ পাস করেছ
যুক্তি-২: P ⊃ q p ∴ q
ক. প্রতীক কী? খ. সব সংকেত প্রতীক নয় কেন? ব্যাখ্যা কর। গ. উদ্দীপকে যুক্তি-ক এর প্রথম সারিতে কোন ধরনের যৌগিক বচনের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর। ঘ. যুক্তি 'ক' ও যুক্তি 'খ' এ যে দুটি দিক প্রতিফলিত হয়েছে তাদের পার্থক্য দেখাও।
জনাব জামাল উদ্দীন গত ফেব্রুয়ারি মাসে সপরিবারে দিনাজপুর বাণিজ্য মেলায় বেড়াতে যাচ্ছিল। মেলার কাছাকাছি এলে হঠাৎ আকাশে ঘন কালো মেঘ দেখা দেয় এবং মেঘের গর্জন শুনতে পায়। এ সময় তিনি পথের পাশে তীর চিহ্ন' দেওয়া সামনে স্কুলে লেখা একটি প্ল্যাকার্ড দেখতে পায়। তখন তারা দিনাজপুর জেলা স্কুলের গেইটের ভিতর দিয়ে স্কুলে ঢুকে সেখানে আশ্রয় নেয়।
ক. সত্যসারণি কী? খ. সত্যতা ও বৈধতার মধ্যে মূল পার্থক্য কোথায়? গ. উদ্দীপকে উল্লিখিত 'প্ল্যাকার্ডটি" কোন বিষয়টিকে ইঙ্গিত করছে? বিশ্লেষণ কর। ঘ. উদ্দীপকে যে দুটি বিষয়ের প্রকাশ পেয়েছে তাদের পার্থক্য লেখ।
(XvY), (p⊃q) এখানে (Xv-Y) = T (p⊃q) = F
ক. সংকেত কী? খ. দৈনন্দিন জীবনে প্রতীক ব্যবহারের প্রয়োজন কেন? গ. উদ্দীপকে (x v y)" বচনটি কোন ধরনের বচন? ব্যাখ্যা কর। ঘ. সত্যসারণির সূত্র প্রয়োগ করে উদ্দীপকে বর্ণিত যৌগিক বচনটির সত্যমান নির্ণয় কর।
দৃষ্টান্ত-১: X⊃Y X ∴Y
দৃষ্টান্ত-২: রাস্তার মোড়ে লাইট পোস্টে লাল বাতি জ্বলার অর্থ গাড়ি থামা।
ক. প্রতীক কী? খ. সকল সংকেত প্রতীক নয়, কেন? গ. দৃষ্টান্ত-১ ও ২-এর মধ্যে কোন ধরনের পার্থক্য আছে? ব্যাখ্যা কর। ঘ. দৃষ্টান্ত-১-এর চিহ্নটি ব্যবহারের কোনো প্রয়োজন আছে কি? তোমার মতামত দাও।

ক. সংযৌগিক বাক্যের একটি প্রতীকী দৃষ্টান্ত দাও। খ. প্রাকল্পিক বাক্যের সত্যসারণি লেখ। গ. উদ্দীপকের উল্লিখিত ছক-১ দ্বারা পাঠ্যবইয়ের কোন বিষয়কে ইঙ্গিত করছে? ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের ছকে নির্দেশিত বিষয়গুলো আসলে আপেক্ষিক — ব্যাখ্যা কর।
উদ্দীপকটি মনোযোগ দিয়ে পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

ক. ভাষায় ব্যবহৃত প্রতীককে কী বলা হয়? খ. প্রতীক ও সংকেত সম্পূর্ণ অভিন্ন নয়- ব্যাখ্যা কর। গ. উদ্দীপকে প্রতীকী যুক্তিবিদ্যার কোন ধারণাটি ফুটে উঠেছে বাস্তব উদাহরণসহ লেখ। ঘ. প্রচলিত পদ্ধতির চেয়ে সত্যসারণির কৌশল বৈধতা নির্ণয়ে অধিক শ্রেয়-- বর্ণনা কর।
সংকেত কত প্রকার?
সংকেত কী?