Questions in this chapter
বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?
কোনো এলাকার জনসংখ্যার পরিবর্তন নিচের কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে?
i. জন্মহার
ii. মৃত্যুহার
iii. অভিগমন
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের সুমী অস্ট্রেলিয়ান নাগরিক বাংলাদেশি বংশোদ্ভূত ইমতিয়াজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে অস্ট্রেলিয়ার পথে পাড়ি জমায়।
সুমীর ক্ষেত্রে নিচের কোন ধরনের অভিগমন হয়েছে?
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের সুমী অস্ট্রেলিয়ান নাগরিক বাংলাদেশি বংশোদ্ভূত ইমতিয়াজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে অস্ট্রেলিয়ার পথে পাড়ি জমায়।
জনাব ইমতিয়াজ যে দেশের নাগরিক সে দেশটি জনমিতিক ট্রানজিশনাল মডেলের তৃতীয় স্তরে অবস্থানের কারণ—
i. মৃত্যুহার নিচের স্তরে স্থির থাকে
ii. মৃত্যুহার কমতে থাকে
iii. জন্মহার কমতে থাকে
নিচের কোনটি সঠিক?
একটি দেশের জনসংখ্যাকে ঐ দেশের আয়তন দিয়ে ভাগ করলে পাওয়া যাবে জনসংখ্যার—
জনমিতিক ট্রানজিশনাল তত্ত্বে বাংলাদেশ প্রারম্ভিক সম্প্রসারণশীল স্তরে অবস্থানের কারণ—

ক. মৃত্যুহার কী?
খ. উন্নয়নের ভিত্তি হলো কৃষি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে 'ক' অঞ্চলের জনসংখ্যা বণ্টনের ওপর ভৌগোলিক প্রভাব ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে 'খ' এবং 'গ' অঞ্চলের জনসংখ্যা বণ্টনের তারতম্য বিশ্লেষণ কর।
রাজিব ছয় সদস্যের পরিবার নিয়ে পদ্মার পাড়ের একটি গ্রামে বসবাস করতেন। পারিবারিক অসচ্ছলতার কথা চিন্তা করে তিনি বসত বাড়ি ছাড়া বাকি সামান্য জমিটুকু বিক্রয় করে বড় ছেলে রজবকে চাকরির জন্য সৌদি আরব পাঠিয়ে দেন। বিদেশ থেকে পাঠানো টাকায় তাদের সংসার ভালোই চলছিল। কয়েক বছর পর নদীভাঙনে ভিটে মাটি হারিয়ে তিনি পরিবারসহ ঢাকা শহরে এসে বসবাস শুরু করেন।
ক. আন্তর্জাতিক অভিগমন কাকে বলে?
খ. শক্তি সম্পদের সহজপ্রাপ্যতা শিল্প স্থাপনে সহায়ক- ব্যাখ্যা কর।
গ. দেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত রজবের অভিগমনের প্রভাব ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত অভিগমনদ্বয়ের ধরন বিশ্লেষণ কর।
'ক' দেশটি জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে ৮ম অবস্থানে রয়েছে। এই দেশের তথ্য অনুসারে-
প্রেক্ষাপট-১: প্রতি বর্গ কিলোমিটারে ১২৬৫ জন বাস করে।
প্রেক্ষাপট-২: প্রতি হাজারে ১৮ জন শিশু জন্মায়।
প্রেক্ষাপট-৩: মোট জনসংখ্যার ৬৬% কর্মক্ষম ও ৪৪% নির্ভরশীল জনগোষ্ঠী রয়েছে।
ক. জনমিতি কাকে বলে?
খ. নিবিড় জনসংখ্যা অঞ্চল গড়ে উঠার কারণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে প্রেক্ষাপট-২ এর জনমিতিক উপাদান নির্ণয়ের সূত্রটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে প্রেক্ষাপট-১ ও ৩ এর উপাদান 'ক' দেশটির ওপর কীরূপ প্রভাব ফেলবে? বিশ্লেষণ কর।


ক. স্থূল জন্মহার কাকে বলে?
খ.. ভূ-প্রকৃতিগত ভিন্নতার কারণে জনসংখ্যার ঘনত্ব পরিবর্তিত হয়- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে 'ক' দেশের ১ নং থেকে ২নং-এ গমনের কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে 'ক' থেকে 'খ' দেশে গমনের প্রভাব বিশ্লেষণ কর।
'ক' তিনদিকে ভারতবেষ্টিত দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি দেশ। এটি জনসংখ্যার দিক থেকে ৮ম অবস্থানে রয়েছে। এ দেশের প্রচুর সংখ্যক লোক মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে গমন করে।
ক. অভিগমন কাকে বলে?
খ. কাম্য জনসংখ্যা বলতে কী বোঝায়?
গ. জনমিতিক বৈশিষ্ট্য অনুসারে উদ্দীপকে উল্লিখিত দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ব্যাখ্যা কর।
ঘ. 'ক' দেশের উপর উদ্দীপকে উল্লিখিত অভিগমনের প্রভাব বিশ্লেষণ কর।

ক. জনমিতি কাকে বলে?
খ. জনসংখ্যার ঘনত্ব বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকের মডেলের আলোকে বাংলাদেশের অবস্থান বর্ণনা কর ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মানচিত্রের দেশটিতে জনসংখ্যার দ্রুত বৃদ্ধির প্রভাব বিশ্লেষণ কর।

ক. সাধারণ জন্মহার সূত্রটি লেখ।
খ: উন্নত যাতায়াত ব্যবস্থা জনসংখ্যার ঘনত্বকে প্রভাবিত করে- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত 'ক' উপাদানটি বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত 'খ' অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার কারণ বিশ্লেষণ কর।
সুমি ও তার ভাই উচ্চ শিক্ষার উদ্দেশ্যে গ্রাম থেকে ঢাকায় গমন করায় তার পরিবারের খরচ বৃদ্ধি পায়। তাই প্রয়োজনের তাগিদে তার বাবা অধিক উপার্জনের লক্ষ্যে মধ্যপ্রাচ্যে গমন করেন।
ক. স্থূল জন্মহার কী?
খ. জনসংখ্যার ঘনত্ব কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে প্রথমে উল্লিখিত অভিগমনের ধরন ব্যাখ্যা কর।
ঘ. ইঙ্গিতকৃত দু'ধরনের অভিগমনের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।

ক. প্রজননশীলতা কী?
খ. অভ্যন্তরীণ অভিগমন ব্যাখ্যা কর।
গ. মানচিত্রে চিহ্নিত 'ক' অঞ্চলের জনসংখ্যার ঘনত্বের প্রকৃতি ব্যাখ্যা কর।
ঘ. 'ক' ও 'খ' অঞ্চলের জনসংখ্যার ঘনত্বের ভিন্নতার কারণ ব্যাখ্যা কর।
শিক্ষক ক্লাসে জনমিতিক ট্রানজিশনাল মডেল পড়াতে গিয়ে এই তত্ত্বে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের অবস্থানের কথা উল্লেখ করেন।
ক. জনমিতিক ট্রানজিশনাল মডেল প্রদান করেন কে?
খ. জনমিতিক উপাদানের গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশ এই মডেলের কোন পর্যায়ে অবস্থান করে।
ঘ. উদ্দীপকে বর্ণিত দেশদ্বয়ের মডেলটির পর্যায়গত অবস্থানের তুলনামূলক বিশ্লেষণ কর।
রাফান ও তিপাম গোপালগঞ্জের ছেলে এবং স্থানীয় একটি কলেজে পড়াশুনা করত। এইচএসসি পরীক্ষায় দু'জনেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। তিপাম বৃত্তির সুযোগ পেয়ে তার কাঙ্ক্ষিত বিষয়ে উচ্চ শিক্ষার জন্য চীন চলে যায় এবং রাফান একই বিষয়ে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ঢাকায় অবস্থান করে।
ক. CDR এর পূর্ণরূপ লেখ।
খ. বান্দরবানের জনবসতি অতি বিরল- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে রাফানের ক্ষেত্রে ঘটে যাওয়া অভিগমনের কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে রাফান ও তিপামের অভিগমনের ভিন্নতা বিশ্লেষণ কর ।
বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম জনবহুল দেশ। জনবিবর্তন তত্ত্বের আলোকে দেশটিতে প্রাথমিক অবস্থায় জন্মহার ও মৃত্যুহার উভয়ই বেশি ছিল। কিন্তু বর্তমানে জন্মহারের চেয়ে মৃত্যুহার উল্লেখযোগ্য
হারে হ্রাস পেয়েছে।
ক. স্থূল মৃত্যুহার নির্ণয়ের সূত্রটি লেখ।
খ. মানুষ কেন অভিগমন করে?
গ. উদ্দীপকে উল্লিখিত তত্ত্বের পর্যায়টি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত দেশের মৃত্যুহার হ্রাসের কারণ পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
শফিকের চার ভাই এবং দুই বোন। যেটুকু জমি, তাদের বাবা সেখানে কৃষিকাজ করে ভালোভাবেই সংসার চালাত। বর্তমানে সকলেই বড় হয়ে পরিবার নিয়ে আলাদা বসবাস করছে। প্রত্যেকেরই তিন-চারজন করে সন্তান রয়েছে। চাষের জমি, বসতবাড়ি, পুকুর সবকিছু ভাগ হয়েছে। এখন তাদের সংসারে সীমাহীন অভাব এবং নানা সমস্যায় জর্জরিত।
ক. জনসংখ্যার ঘনত্ব কী?
খ. খাগড়াছড়িতে জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার কারণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ সমস্যার কারণসমূহ বাংলাদেশের প্রেক্ষিতে ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের ওপর ইঙ্গিতকৃত সমস্যার প্রভাব ব্যাখ্যা কর।
২০১৭ সালে ৬ লক্ষের বেশি রোহিঙ্গা তাদের নিজ দেশ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। রোহিঙ্গাদের আশ্রয় প্ৰদান করে বাংলাদেশ বিশ্বসমাজে প্রশংসিত হলেও নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
ক. জন্মহার কাকে বলে?
খ. ঘনত্বের বিচারে রাঙ্গামাটি কোন ধরনের জনবসতি অঞ্চলের অন্তর্ভুক্ত- ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকে উল্লিখিত জনগোষ্ঠীর বাংলাদেশে আগমন কোন ধরনের অভিগমন– ব্যাখ্যা কর।.
ঘ. উদ্দীপকে উল্লিখিত জনগোষ্ঠীর বাংলাদেশে আগমনের প্রভাব বিশ্লেষণ কর।