Questions in this chapter
জাতীয়তার ইংরেজি প্রতিশব্দ কোনটি?
নির্জনে বসে সিনথিয়া গাইছিল-
"বলো যত খাঁটি, তার চেয়েও খাঁটি
বাংলাদেশের মাটি; আমার জন্মভূমির মাটি। ”
উদ্দীপকে কোন বিষয়টির চিত্র ফুটে উঠেছে?
‘Natus’ কোন শব্দ থেকে এসেছে?
জাতীয়তা গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
জাতীয়তা গঠনের ক্ষেত্রে কোন উপাদানটি শক্তিশালী ভূমিকা পালন করে।
‘Natus' শব্দের অর্থ কী?
রাজনৈতিক চেতনাবোধ থেকে কী তৈরি হয়?
জাতীয়তাবাদ সৃষ্টি করে—
জাতীয়তাবাদ হচ্ছে-
i. ভাবগত ধারণা
ii. মানসিক ধারণা
iii. আপেক্ষিক ধারণা
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
আব্দুর রহমান বাংলাদেশের নাগরিক। আলমগীর ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক। উভয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফার্মে কাজ করেন এবং তারা একই ফ্লাটে বসবাস করে। বিদেশের মাটিতে বাংলায় কথা বলতে পেরে উভয়ই আনন্দবোধ করেন।
আব্দুর রহমান ও আলমগীরের মধ্যে যে ধরনের ঐক্য রয়েছে-
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
আব্দুর রহমান বাংলাদেশের নাগরিক। আলমগীর ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক। উভয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফার্মে কাজ করেন এবং তারা একই ফ্লাটে বসবাস করে। বিদেশের মাটিতে বাংলায় কথা বলতে পেরে উভয়ই আনন্দবোধ করেন।
তাদের মধ্যে সাদৃশ্য রয়েছে—
i. ধর্মীয়
ii. জাতীয়
iii. ভৌগোলিক
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
উপনিবেশিক শাসনে একটি এলাকার জনগণ নিষ্পেষিত হচ্ছিল। এক সময় তারা নিজেদেরকে আলাদা বলে মনে করল। এ মনোভাবের চূড়ান্ত পরিণতিতে তারা স্বাধীন হলো।
উদ্দীপকে বর্ণিত মনোভাব কোনটি?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
উপনিবেশিক শাসনে একটি এলাকার জনগণ নিষ্পেষিত হচ্ছিল। এক সময় তারা নিজেদেরকে আলাদা বলে মনে করল। এ মনোভাবের চূড়ান্ত পরিণতিতে তারা স্বাধীন হলো।
বর্ণিত মনোভাবটি উদ্ভবের কারণ ছিল-
i. নেতৃত্বের আকাঙ্ক্ষা
ii. অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষা
iii আত্মনিয়ন্ত্রণাধিকারের আকাঙ্ক্ষা
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
দীর্ঘ প্রায় আট দশক ধরে ফিলিস্তিনরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছেন।
.
কোন উপাদানটি তাদের এ সংগ্রামে উদ্বুদ্ধ করেছে?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
দীর্ঘ প্রায় আট দশক ধরে ফিলিস্তিনরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছেন।
স্বাধীনতা তাদের কোন সংগঠনের অধিকারী করবে?
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
যুবায়ের ও ফারাবী দুই বন্ধু। ১৯৭১ সালে ওরা দু'জন এস, এস, সি পরীক্ষার্থী ছিল। দু'জনই মুক্তিযুদ্ধে যাবার পরিকল্পনা করে। কিন্তু দু'জনের পরিবার অনুমতি না দিলেও ফারাবী রাতের অন্ধকারে বাবা-মায়ের আশীর্বাদ কামনা করে ট্রেনিংয়ের জন্য ভারতে গমন করে। অবশেষে যুবায়ের যেতে পারেনি।
উদ্দীপকের যুবায়েরের যুদ্ধে যেতে না পারার কারণ
i. দেশপ্রেমের অভাব
ii জাতীয়তাবাদী চেতনার অভাব
iii. সাহসিকতার অভাব
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
যুবায়ের ও ফারাবী দুই বন্ধু। ১৯৭১ সালে ওরা দু'জন এস, এস, সি পরীক্ষার্থী ছিল। দু'জনই মুক্তিযুদ্ধে যাবার পরিকল্পনা করে। কিন্তু দু'জনের পরিবার অনুমতি না দিলেও ফারাবী রাতের অন্ধকারে বাবা-মায়ের আশীর্বাদ কামনা করে ট্রেনিংয়ের জন্য ভারতে গমন করে। অবশেষে যুবায়ের যেতে পারেনি।
উদ্দীপকে কোন চেতনা ফারাবীকে মুক্তিযুদ্ধে যেতে অনুপ্রেরণা যুগিয়েছিল?
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
'ক' নামক উপমহাদেশটি দীর্ঘদিন অন্য একটি শক্তিশালী রাষ্ট্রের শাসনাধীন ছিল। এখানে বসবাসরত হিন্দু ও মুসলিম দুটি সম্প্রদায়ের মাঝে বিভেদ চরম আকার ধারণ করে। আলাদা আবাসভূমির দাবিতে অবশেষে উক্ত উপমহাদেশটি বিভক্ত হয়ে দুটি রাষ্ট্রের জন্ম হয়।
স্বতন্ত্র রাষ্ট্র গঠনে জাতীয়তার কোন উপাদানটি ভূমিকা রেখেছিল?
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:
'ক' নামক উপমহাদেশটি দীর্ঘদিন অন্য একটি শক্তিশালী রাষ্ট্রের শাসনাধীন ছিল। এখানে বসবাসরত হিন্দু ও মুসলিম দুটি সম্প্রদায়ের মাঝে বিভেদ চরম আকার ধারণ করে। আলাদা আবাসভূমির দাবিতে অবশেষে উক্ত উপমহাদেশটি বিভক্ত হয়ে দুটি রাষ্ট্রের জন্ম হয়।
উদ্দীপকে বর্ণিত উপমহাদেশে দীর্ঘদিনের শক্তিশালী রাষ্ট্রের শাসনের অবসান ঘটে কীসের মাধ্যমে?
“ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা”— বিশ্বকবির বন্দনায় কী প্রকাশ পেয়েছে?