Questions in this chapter
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
জনাব আবেদ ‘ক' উপজেলার নির্বাহী কর্মকর্তা। তার উপজেলার কিছু ব্যক্তি বাঁধ মেরামতের আবেদন করলে তিনি তা গ্রহণ করে অর্থপ্রাপ্তির জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেন।
স্থানীয় শাসনের উদ্দেশ্য হলো—
i. ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা
ii. জনগণকে প্রশাসনিক সুবিধা দেওয়া
iii. স্থানীয় প্রশাসকদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া
নিচের কোনটি সঠিক?
মিঃ নিবিড় একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান । উক্ত প্রতিষ্ঠানে মোট ১৩ জন নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন।
ক. স্থানীয় সরকার কী?
খ. পৌরসভার গঠন বর্ণনা করো।
গ. উদ্দীপকে মিঃ নিবিড়ের প্রতিষ্ঠানের কার্যাবলি সংক্ষেপে লেখো।
ঘ. স্থানীয় নেতৃত্বের বিকাশে প্রতিষ্ঠানটির গুরুত্ব মূল্যায়ন করো।
ধনুঘাট শহরের নবনির্মিত স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থায় মি. মাইকেল জন একজন নির্বাচিত মেয়র। তাঁর স্বপ্ন সংস্থাটিকে একটি আধুনিক সংস্থা হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যে তিনি সংস্থার কাউন্সিলরদের নিয়ে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন ।
ক. পার্বত্য জেলা কয়টি?
খ. জেলা প্রশাসকের দুটি কাজ সম্পর্কে লেখো ।
গ. উদ্দীপকে উল্লেখিত সংস্থাটির গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো।
ঘ. মাইকেল জন তার সংস্থাটিকে আধুনিক করতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারেন? তোমার মতের সপক্ষে যুক্তি দাও ।
জাইমা ও আফিফা দ্বাদশ শ্রেণির মানবিকের ছাত্রী। তাদের শিক্ষক ক্লাসে বললেন, “বাংলাদেশের গ্রামাঞ্চলে একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে। উক্ত প্রতিষ্ঠানে ১ জন চেয়ারম্যান, ৯ জন সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য এবং ১ জন সচিব আছেন।”
ক. NGO-এর পূর্ণরূপ কী ?
খ. স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝায় ?
গ. উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করো।
ঘ. গণতন্ত্র প্রতিষ্ঠায় উক্ত প্রতিষ্ঠানের কার্যাবলি বিশ্লেষণ করো।
জনাব সুমন স্থানীয় প্রতিষ্ঠানের নির্বাচিত চেয়ারম্যান। তিনি ছাড়াও সেখানে নির্বাচিত নয়জন সাধারণ সদস্য এবং তিনজন সংরক্ষিত মহিলা সদস্য রয়েছে। এই প্রতিষ্ঠানটির কার্যকাল পাঁচ বছর।
ক. বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদবি কী?
খ. স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের অনুরূপ যে প্রতিষ্ঠান শহর এলাকায় রয়েছে তার গঠন বর্ণনা করো।
ঘ. এলাকার সার্বিক উন্নয়নে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের কার্যাবলি মূল্যায়ন করো ।
সমীর গ্রামে বাস করে। সে নতুন ভোটার হয়েছে। সামনে স্থানীয় পরিষদ নির্বাচন। সমীরকে ৩টি ভোট দিতে হবে। এ পরিষদের মূল লক্ষ্য হলো পল্লি জনগণের শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটানো এবং এতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা। উক্ত পরিষদ সরকারের নীতি বাস্তবায়ন করে।
ক. ‘EU’-এর পূর্ণরূপ কী?
খ. স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের সমীর যে স্থানীয় পরিষদে ভোট দেবে তার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন পরিষদের মিল আছে? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর, উক্ত সংস্থা গ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে? মতামত দাও।
জনাব শাখাওয়াত হোসেন একটি স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার নির্বাচিত প্রধান। তিনিসহ মোট ১৩ জন সদস্য নিয়ে সংস্থাটি গঠিত তার সংস্থাটি পল্লি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার চাচাত ভাই জনাব করিম ধঘাট শহরের অন্য একটি সংস্থার জনপ্রতিনিধি । সংস্থাটিকে আধুনিক করতে তিনি বহুমুখী উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছেন। সংস্থার কাউন্সিলরগণ এ ব্যাপারে তাকে সহযোগিতা করেন।
ক. NGO-এর পূর্ণরূপ কী?
খ. দুর্নীতি বলতে কী বোঝায়?
গ. জনাব শাখাওয়াত হোসেনের সংস্থাটির সাথে তোমার পঠিত কোন সংস্থার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. জনাব করিম তার সংস্থাটিকে আধুনিক করতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারেন?
17

ক. দুর্নীতি কাকে বলে?
খ. খাদ্যে ভেজাল রোধ করা প্রয়োজন কেন?
গ. 'ক' শাসনব্যবস্থা দ্বারা কোন ধরনের শাসনব্যবস্থাকে বোঝায়? ব্যাখ্যা করো।
ঘ. ‘গণতন্ত্র বিকাশে ‘খ’ শাসনব্যবস্থা গুরুত্বপূর্ণ’— যুক্তি দেখাও ৷
স্থানীয় সরকার কী?
পার্বত্য জেলা কয়টি?
NGO-এর পূর্ণরূপ কী?
স্থানীয় শাসন কী?
পৌরসভার প্রধানকে কী বলা হয়?
স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?
স্থানীয় সরকার বলতে কী বোঝ?
পৌরসভার গঠন বর্ণনা করো ।
জেলা প্রশাসকের দুটি কাজ সম্পর্কে লেখো।
স্থানীয় শাসন বলতে কী বোঝায়?