Questions in this chapter
নিম্নে সারণিতে বিক্রয়ের পরিমাণ (হাজার টাকা) দেওয়া হলো:

ক. বেসরকারি পরিসংখ্যান কী?
খ. উপযুক্ত প্রশিক্ষণের অভাব প্রকাশিত পরিসংখ্যানের উৎকর্ষতা বৃদ্ধিতে কী ধরনের সমস্যা? ব্যাখ্যা কর।
গ. আধাগড় পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে কালীন সারির সবচেয়ে সহজ পদ্ধতি কালীন রেখা ও সাধারণ ধারা একই লেখচিত্রে উপস্থাপন করে— তোমার মতামত দাও ।
ধানের উৎপাদন আশানুরূপ হওয়া সত্ত্বেও বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী। খাদ্য মন্ত্রণালয় এ ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য একটি মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেয়।
ক. সরকারি পরিসংখ্যান কী?
খ. খাদ্য সংক্রান্ত তথ্য পাওয়ার ক্ষেত্রে পরিসংখ্যান ব্যুরো কি একমাত্র উৎস? ব্যাখ্যা কর
গ. উদ্দীপকের আলোকে প্রাপ্ত তথ্যের সীমাবদ্ধতাগুলি লিখ
ঘ. মনিটরিং সেল কর্তৃক সংগৃহীত তথ্যের নির্ভুলতা ও যথার্থতা বাড়াতে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত?
বাংলাদেশের সার্বিক উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সরকারি, আধা-সরকারি ও বেসরকারি সংস্থাসমূহ পরিসংখ্যানিক তথ্য সংগ্রহ করে এবং প্রকাশ করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হলো বাংলাদেশে পরিসংখ্যান কার্যক্রম বাস্তবায়নের প্রধান সংস্থা। তবে প্রতিষ্ঠানটির প্রকাশিত পরিসংখ্যানের যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে।
ক. সরকারি পরিসংখ্যান কী?
খ. সঠিক তথ্যের অভাবই বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের বড় সীমাবদ্ধতা'- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের সীমাবদ্ধতাসমূহ আলোচনা কর।
ঘ. উদ্দীপকের আলোকে বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের উৎকর্ষতা বৃদ্ধিতে তোমার সুপারিশসমূহ কী হতে পারে? মতামত দাও।
বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রায়শ জনসংখ্যা ও শিক্ষাসংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করে প্রকাশ করে। এই সকল প্রকাশনা আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের তথা সমগ্র দেশের জনসংখ্যা ও শিক্ষা সংক্রান্ত তথ্যাদি পেতে বেশ সহায়তা করে। কখনও কখনও অদক্ষ জনবল, আর্থিক সীমাবদ্ধতা, অসততা ইত্যাদি কারণে সংগৃহীত তথ্যাবলিতে বেশি ভুল-ভ্রান্তি হয় যা কোন ভাবেই প্রত্যাশিত নয় ।
ক. বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান কি?
খ. পরিবার পরিকল্পনার সাফল্য সম্পর্কিত পরিসংখ্যান কোন ধরনের পরিসংখ্যান? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত জনসংখ্যা ও শিক্ষা পরিসংখ্যানের ভূমিকা বর্ণনা কর ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিষয়সমূহ বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের উৎকর্ষতার অন্তরায় বলে কি তুমি মনে কর? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান কাকে বলে?
B.B.S এর পূর্ণ নাম কী?
সরকারি পরিসংখ্যান কী?
বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান কি?
কৃষি বিষয়ক তথ্যের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একমাত্র প্রতিষ্ঠান নয়-ব্যাখ্যা কর।